পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় রাত এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মো. লিটন (৩১)। তিনি সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার সদর এলাকায়। তার পিতার নাম জাহিদুল হক।এ ঘটনায় সোমবার (৬ এপ্রিল) সকালে নিহতের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় ডন রাসেলকে।সোনারগাঁ থানায় দায়ের করা মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. লিটন সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার সঙ্গে সোনারগাঁয়ের সাকিব ও সাত ভাই গ্রুপের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। লিটন ওই গ্রুপের কয়েকজনের সঙ্গে বন্ধু হিসেবে চলাফেরা করতেন। সাকিব ও সাত ভাই গ্রুপের লোকজন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।এ নিয়ে লিটন প্রতিবাদ করলে তাদের সঙ্গে বিভিন্ন সময় তার মনোমালিন্য হতো। এ নিয়ে গত শনিবার ওই গ্রুপের সঙ্গে লিটনের ঝগড়া হয়।অভিযোগ উঠেছে, রোববার রাতে লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে এলাকার সন্ত্রাসী ডন রাসেল, সাকিব, ইমরান, সাত ভাই গ্রুপের জসিম, ওয়াসিম, ওসমান ও কাঠগুন্ডা জসিমের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল লাঠিসোঠা, লোহার রড, ধারাল দা, চাপাতি ও রামদা নিয়ে মো. লিটনের ওপর হামলা চালায়। হামলাকারীরা লিটনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে লিটনের চিৎকারে এলাকাবাসী এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।মামলার বাদী ও নিহতের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বলেন, তার স্বামীকে সন্ত্রাসী রাসেল, সাকিব গংরা নির্মমভাবে হত্যা করেছে। লিটন নিরপরাধ। সে তাদের বিভিন্ন অপরাধ ও অন্যায়ের প্রতিবাদ করতেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বেই দুর্বৃত্তরা তার স্বামীকে হত্যা করে। তিনি তার স্বামী হত্যাকারী গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সোনারগাঁও থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রাণ গেল আইনজীবীর
পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রাণ গেল আইনজীবীর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে পৌরসভার আহমদনগর এলাকার মিলগেট Read more

বাগদানের পর বর-কনে একসঙ্গে ওমরায় যেতে পারবেন
বাগদানের পর বর-কনে একসঙ্গে ওমরায় যেতে পারবেন

বাগদানের সময় বিয়ের আকদ হয়ে গেছে কিন্তু বিয়ের সরকারি রেজিস্ট্রেশন হয়নি এবং আনুষ্ঠানিকভাবে উঠিয়েও দেওয়া হয়নি। এই অবস্থায় বর-কনে একসঙ্গে Read more

ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভূঞাপুরে ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল রোড থেকে দীর্ঘ ২৫ বছর পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) Read more

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক মহিলা দাখিল মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩০ হাজার Read more

ভোলার সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে ডিম নিক্ষেপ
ভোলার সহকারী অ্যাটর্নি জেনারেলের গাড়িতে ডিম নিক্ষেপ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িতে ডিম ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলার সময় গাড়ির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন