জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক মহিলা দাখিল মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।সোমবার (২৬ মে) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এই রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত আসামির নাম একরামুল হোসেন জয় (২৩)। তিনি ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া (উত্তরপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।এছাড়া মামলার আরেক ধারায় তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ ডিসেম্বর দুপুর ১টার দিকে মাদ্রাসা ছুটির পর দশম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান আসামি একরামুল হোসেন জয় এবং পরবর্তীতে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত অভিযুক্তের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।এ বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রিনাত ফেরদৌসি রিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শা-বেনাপোলে তাল গাছের স্বল্পতা, অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখিরা
শার্শা-বেনাপোলে তাল গাছের স্বল্পতা, অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখিরা

‘বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই’- আবহমান গ্রাম বাংলার বাসা তৈরির যে নিখুত কারিগর, কবির Read more

টানেল থাকলেও ঝুঁকি নিয়ে কর্ণফুলী নদীপথে পাড়ি দেন হাজারো মানুষ
টানেল থাকলেও ঝুঁকি নিয়ে কর্ণফুলী নদীপথে পাড়ি দেন হাজারো মানুষ

ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই কর্ণফুলী নদীর ১৫ নম্বর জেটি ঘাটে জমে ওঠে মানুষের ভিড়। কারও গন্তব্য অফিস, কেউ শিক্ষার্থী, Read more

সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান
সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান

জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ।রোববার (৪ জানুয়ারি) জেলার সদর উপজেলার মালশাপাড়া এলাকায় এ Read more

কৃষক হয়রানি বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেয়া হবে: হুমায়ুন কবীর
কৃষক হয়রানি বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেয়া হবে: হুমায়ুন কবীর

গত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দামে কৃষক থেকে ধান চাল সংগ্রহ শুরু করেছে সরকার, যাতে আমাদের কৃষক ভাইয়েরা Read more

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তিনি Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।বুধবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন