বাগদানের সময় বিয়ের আকদ হয়ে গেছে কিন্তু বিয়ের সরকারি রেজিস্ট্রেশন হয়নি এবং আনুষ্ঠানিকভাবে উঠিয়েও দেওয়া হয়নি। এই অবস্থায় বর-কনে একসঙ্গে ওমরায় যেতে পারবেন কী না এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে। ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ের আকদ হয়ে যাওয়ার পর বর-কনে স্বামী-স্ত্রী গণ্য হন; বিয়ের রেজিস্ট্রেশন না হলেও এবং কনেকে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে পাঠানো না হলেও তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে ওমরাহ বা হজসহ যে কোনো সফরে যেতে পারবেন।তবে বাগদানের সময় যদি শুধু আংটি পরানো হয়, আকদ না হয়, তাহলে তারা স্বামী-স্ত্রী গণ্য হবেন না, পরস্পরের জন্য গায়রে মাহরাম থাকবেন এবং তাদের একসঙ্গে ওমরাহ বা অন্য কোনো সফরে যাওয়া জায়েজ হবে না। রাসুল (সা.) বলেছেন, নারীরা মাহরাম ছাড়া সফর করবেন না। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)আকদ ছাড়া বাগদানের পর বর-কনেকে অনাত্মীয় নারী-পুরুষের মতো পরস্পরের মধ্যে পর্দার বিধানও মেনে চলতে হবে।বিয়ের আকদ হয় যেভাবে: ইসলামে বিয়ের আকদের জন্য অপরিহার্য হলো, দুজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব ও কবুল করা অর্থাৎ এক পক্ষ ইজাব করা বা প্রস্তাব দেওয়া, আরেক পক্ষ গ্রহণ করা বা কবুল করা। সাধারণত বিয়ের ইজাব বা প্রস্তাব করা হয় কনেপক্ষের তরফ থেকে আর বর প্রস্তাব কবুল করেন। অভিভাবক যদি কনের সম্মতি নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজে বা যিনি বিয়ে পড়াবেন তার মাধ্যমে প্রস্তাব দেন এবং বর ‘কবুল করলাম’ বলেন, তাহলে বিয়ে হয়ে যাবে।বিয়ের আকদের মজলিসে খুতবা পাঠ করা মুস্তাহাব। রাসুল (সা.) বিয়ের আকদের আগে খুতবা পাঠ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, রাসুল (সা.) বিয়ের সময় খুতবা পাঠ করতে শিখিয়েছেন অর্থাৎ ইজাব কবুলের আগে আল্লাহর হামদ ও সানা পড়া এবং পবিত্র কোরআনের তিনটি আয়াত পড়া; আয়াতগুলো হলো, যথাক্রমে সুরা নিসা: ১, সুরা আলে ইমরান: ১০২ এবং সুরা আহজাব: ৭০, ৭১। (সুনানে আবু দাউদ: ২১১৮) এ ছাড়া বিয়ের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা ও পাত্র-পাত্রীর উদ্দেশে নসিহতও বিয়ের খুতবার অন্তর্ভুক্ত হতে পারে।বিয়ের আকদের সময় খুতবা পড়া ওয়াজিব নয়। খুতবা আকদের অপরিহার্য অংশ নয়। কোনো বিয়ের মজলিসে যদি খুতবা না পড়া হয় বা হাদিসে বর্ণিত হামদ-সানা ও আয়াতগুলো যথাযথভাবে না পড়া হয়, তবুও বিয়ে শুদ্ধ হয়ে যাবে।ওমরাহর সফরে স্বামী-স্ত্রীর যৌনমিলনের বিধান: ওমরাহর ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রীর মিলন নিষিদ্ধ। ওমরাহ পালনের পর হালাল হয়ে গেলে অর্থাৎ তাওয়াফ ও সাঈ করে মাথা মুড়িয়ে বা চুল ছেটে ফেলার পর মক্কা বা মদিনায় অবস্থান করলেও মিলন জায়েজ।হজের বেলায়ও একই বিধান, ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রী মিলিত হওয়া নিষেধ। হজের সব কাজ শেষ করে হালাল হয়ে গেলে মিলন জায়েজ হয়ে যায়।ওমরাহ বা হজের সফরের সময় ইহরাম বাধার আগে বা ইহরাম থেকে মুক্ত হয়ে যাওয়ার পর মিলনে কোনো বাধা নেই। ইহরাম অবস্থায় নিষিদ্ধ অন্য অনেক বিষয়ের মধ্যে দৈহিক মিলনও অন্যতম প্রধান নিষিদ্ধ বিষয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া
ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া

রাজস্ব বোর্ডের নির্দেশে কাস্টম হাউজ ও বন্দর খোলা, তবে ব্যবসায়ীদের উপস্থিতি হতাশাজনক, প্রচারের সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার ও শনিবার Read more

নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে: রাশেদ
নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে: রাশেদ

নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।সোমবার (১৯ মে) Read more

আওয়ামী লীগের তওবার সুযোগও আর নেই: হাসনাত আব্দুল্লাহ
আওয়ামী লীগের তওবার সুযোগও আর নেই: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে দেশের জনগণ উৎখাত করেছে। যাদের জনগণই উৎখাত করেছে, Read more

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বর্তমানে খুবই ভালো।’ তিনি বলেন, ‘আমরা Read more

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণতান্ত্রিক Read more

তুহিন হত্যা মামলা: কিশোরগঞ্জে এজাহারভুক্ত আসামি শহিদুল আটক
তুহিন হত্যা মামলা: কিশোরগঞ্জে এজাহারভুক্ত আসামি শহিদুল আটক

গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ।শনিবার (০৯ আগস্ট) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন