ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িতে ডিম ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলার সময় গাড়ির পিছনের অংশ ভেঙে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা জানাতে বের হন তিনি। তখনই একটি দল তার গাড়ির গতিরোধ করে ডিম ও ইট ছুড়ে হামলা চালায়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ইব্রাহিম খলিল আহত হন।তিনি বলেন, হামলাকারীদের সংখ্যা ছিল প্রায় ২৫–৩০ জন। হামলার সময় তিনি ফেসবুক লাইভে এসে ঘটনার কিছু অংশ সরাসরি সম্প্রচার করেন। ভিডিওতে দেখা যায়, একদল যুবক তার গাড়ির দিকে ডিম ছুড়ে মারছে।হামলায় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল মাতব্বরকে নেতৃত্ব দেওয়ার দাবি করে তিনি বলেন, ‘পরিচিত মুখ সাইদুর রহমান লিটন ও ছোট ভাই শাকিলের নেতৃত্বে আমার জন্মস্থানে আমার উপর হামলা চলছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমার উপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। আমাকে আঘাত করে তারা ভাবছে হয়তো ভালো পদ পাবে, তাদের জন্য শুভকামনা রইল।’পরে বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তিনি ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং জানিয়েছেন, খুব শিগগিরই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন ও আইনি পদক্ষেপ নেবেন।তবে, এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার
নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার

নেপালের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা Read more

৩ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৩ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৯ ভাদ্র ১৪৩২ বাংলা, ৯ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত নিয়ে আলোচনার জন্য শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। Read more

রাজধানীতে ভাসমান মানুষ, যাদের পাশে নেই কেউ
রাজধানীতে ভাসমান মানুষ, যাদের পাশে নেই কেউ

বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় শহরে ভাসমান অনেক মানুষকে দেখা যায় ফুটপাথে, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল কিংবা Read more

পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি
পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সড়ক বিভাগ ২০২০ সালের ৩০ ডিসেম্বর বিদ্যুৎ অফিসকে সড়কে থাকা ২১৭টি বৈদ্যুতিক পিলার স্থানান্তরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন