ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় যথাস্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ ও সড়কের ফুটপাত দখল মুক্ত করাসহ ৭ দফা দাবিতে ভাটিয়ারীতে মানববন্ধন ও চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ও স্থানীয় জনতা।সোমবার (৬ এপ্রিল) মহাসড়কের ভাটিয়ারী এলাকায় বাস কাউন্টারের সামনে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহন করে চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া।সাত দফা দাবির মধ্যে রয়েছে, ভাটিয়ারী এলাকায় দু্র্ঘটনায় প্রতিরোধে দক্ষিণ পাশ থেকে সরিয়ে, শহীদ মিনার এর পাশে ফুটওভার ব্রিজ নির্মাণ করা, মহাসড়কের উভয় পাশে, ভাসমান দোকান ও ফুটপাত দখলমুক্ত করা, বাস কাউন্টার জনবহুল এলাকা থেকে অন্যত্র জায়গায় স্থানান্তর করা, কদমরসুল, বানুবাজার মাদ্রাসা ও জলিল বাজারের সামনে জেব্রাক্রসিং করা। ভাটিয়ারী ইউনিয়ন অন্তর্ভুক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয় পাশে উল্টোপথে সিএনজি, অটোরিকশা সহ থ্রি হুলার যানবাহন চলাচল বন্ধ করা, ভাটিয়ারী ইউনিয়ন অন্তর্ভুক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয় পাশে নির্দিষ্ট স্থানে পার্কিং এর সুব্যবস্থা করা।নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ভাটিয়ারী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন (আসিফ), সিঃসহ-সভাপতি মোঃ মানিক হোসেন, সহ-সভাপতি মোঃ নাদিম হায়দার, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ আরফাতুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব ও ইমরান হোসন স্মারকলিপি প্রদান করেন।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
