গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে দুগ্রুপে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ধারাল অস্ত্রের আঘাত ও এলোপাতাড়ি মারধরে উভয়গ্রুপের ৬ জন আহত হয়েছেন।সোমবার (৬ এপ্রিল) বিকালে টঙ্গীর এরশাদনগর এলাকার ৩নং ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।আহতরা হলেন- অহিদুল ইসলাম অপু (২৪), সোহাগ মিয়া (২২), লাকী আক্তার (৪৫) ও রবু (৩০), সাগর মিয়া (২৫) ও শাকিল (২৮)। এদের মধ্যে গুরুতর আহত অহিদুল ইসলাম অপু ও সোহাগ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাকিল ও রবুকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানান, গত দেড় বছর আগে এরশাদনগর এলাকায় রবু ও শাকিলসহ কয়েকজন অপুকে মারধর করে। এ ঘটনায় ওই বছর অপু টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করে কাতার চলে যান। পরে সে রোববার কাতার থেকে দেশে এসে এরশাদনগরের বাসায় যায়। একপর্যায়ে সোমবার বিকাল ৪টার দিকে অপু ও সোহাগকে বাসার সামনে পেয়ে রবু, সাগর, শাকিলসহ ৫-৭ জন ধারাল অস্ত্র নিয়ে ধাওয়া করে।এ সময় রবু গ্রুপের লোকজন অপু ও সোহাগকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে অপুর মা লাকী আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় অপু গ্রুপের লোকজন ধাওয়া দিয়ে শাকিল, বরু, সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে।পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. রুমানা হক বলেন, ওই ঘটনায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসা অপু ও সোহাগ মিয়ার অবস্থার অবনতি ঘটলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে হামলা নিয়ে ট্রাম্পের রহস্যজনক বার্তা
ইরানে হামলা নিয়ে ট্রাম্পের রহস্যজনক বার্তা

ইরানে হামলার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন নিয়ে রহস্যজনক বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা Read more

চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল
চাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত প্যানেল

আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৮ই Read more

বাউফলে গরুর ট্রাক উল্টে নিহত ১
বাউফলে গরুর ট্রাক উল্টে নিহত ১

পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়কের আফসের গ্রেজ এলাকায় গরুবাহী একটি ট্রাক উল্টে মো. রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ Read more

খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন
খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও ৭ জন নারী ও ২ জন পুরুষসহ মোট ৯ জনকে পুশইন Read more

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত যুবদলের সাবেক নেতা রহিম উদ্দিন সিকদার (৪৫) মারা গেছেন। তিনি ভারুয়াখালী Read more

মেসির উত্তরসূরি হিসেবে যাকে দেখছেন সাবেক কোচ
মেসির উত্তরসূরি হিসেবে যাকে দেখছেন সাবেক কোচ

আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষের পথে। ধারণা করা হচ্ছে, আগামী বছর যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পরই জাতীয় দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন