ভুটানের পর এবার অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্না চাকমা। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তার খেলা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর উপর। এশিয়া ও ইউরোপের বেশ ক’টি দেশের ক্লাবের সঙ্গে নারীদের খেলা নিয়েও আলোচনা করছে ফুটবল ফেডারেশন।বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, অস্ট্রেলিয়ার লিগের এজেন্ট ঋতুপর্ণাকে তাদের লিগে খেলানোর বিষয়ে যোগাযোগ করেছে। কিন্তু এটা সফল হতে অনেক যদি-কিন্তু আছে। ইউরোপ ও এশিয়ার অনেক ক্লাবে আমাদের দেশের মেয়েদের আগামী বছর দেখা যাবে।অস্ট্রেলিয়ান যে ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা, সেটির নাম গোপন রেখেছে বাফুফে। তবে সেটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেনসের একটি ক্লাব। যারা খেলে সে দেশের নারী ফুটবলের তৃতীয় টায়ারে। এশিয়ান কাপ আগামী বছর মার্চে হবে অস্ট্রেলিয়াতেই। সেই দেশের কোনো ক্লাবে খেলার চেয়ে ভালো আর কি হতে পারে।এদিকে বাফুফে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মিশন অস্ট্রেলিয়ার জন্য হাই ইন্টেনসিভ ট্রেনিং শুরু করার ঘোষণা দিয়েছে। আগামী বছর এশিয়া কাপের আগে খেলবে কমপক্ষে ৬টি আন্তর্জাতিক ম্যাচ। সেই সাথে ডিসেম্বরে ঘরের মাটিতে নারী ফুটবল লিগ তো আছেই। তাই এই অবস্থায় বাফুফে ঋতুপর্নাকে ছাড়বে কিনা সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। কেননা সাধারনত কোনো ক্লাব ফুটবলারকে কিনলে পুরো মৌসুমের জন্য চায় সেই ক্লাব। আর বাফুফে চায় রিতুপর্নাকে দেশের জার্সিতে সবকটি ম্যাচে পেতে।প্রসঙ্গত, বর্তমানে ভুটান লিগে পারো এফসির হয়ে খেলছেন দেশের নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা

খাগড়াছড়ি জেলার ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় বাজার অংশের বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি Read more

নান্দাইলে ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
নান্দাইলে ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ময়মনসিংহের নান্দাইলে ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার Read more

প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন
প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

বিভিন্ন ধরণের ক্যানসার রয়েছে যার মধ্যে গলার ক্যানসার। অন্যান্য ক্যানসারের মতো এটাও সঠিক সময়ে চিকিৎসা না নিলে ভয়াবহ রূপ নিতে Read more

লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা
লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে লন্ডনে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা হয়েছে।হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তর করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি
থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি

সীমান্ত সংকট সমাধানে এই মুহূর্তে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন। Read more

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে হাবিবুর (৮) ও জুনায়েদ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার কাঁচপুরের বেহাকৈর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন