খাগড়াছড়ি জেলার ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় বাজার অংশের বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি ও সমস্যা দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তাটি খানাখন্দ তৈরির কারণে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হয় সাধারণ যানবাহন ও চলাচলকারীগন। অনেকেই বলছেন, এখানকার রাস্তাটি বেহাল অবস্থা বহুদিনের পুরনোস্থানীয় ব্যবসায়ী মির হোসেন জানান, কিছু দিন আগে এখানে গর্তে পড়ে আপন বাগিনা মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গিয়েছে, তবু সড়কটি ঠিক করা হয়নি।স্থানীয় বিএনপি নেতা মো. আলাউদ্দিন জানান, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) মাঝে মধ্যে দু-একটি ভাঙা চুরা ইট দিয়ে মেরামত করলেও কয়েকদিন পরই গর্তগুলো আবার দেখা দেয়, বিগত সরকার সব কাজে দূর্নীতি করেছে,সঠিকভাবে কোনো কাজই করেনি। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তারাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, টেকসইভাবে যেন সড়কটি সংস্কার করা হয়। রামগড় ট্রাক মিনি ট্রাক চালক সমিতির সদস্য একরামুল হক  জানান, সড়কের খুবই খারাপ অবস্থা,ছোট বড় মাঝারি সব ধরনের যানবাহন  ও যাত্রী চলাচলে  মারাত্মক ঝুঁকি ও সমস্যায় পড়তে হচ্ছে,সাধারণ মানুষজন চরম ভোগান্তি পোহাতে হয় সড়কের বেহাল অবস্থার কারণে।দ্রুত রাস্তাটি মেরামত করা না হলে দূর্ঘটনা বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। খাগড়াছড়ি বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আবুল হোসেন জোর দাবি জানিয়েছেন।দ্রুত সড়কটি স্থায়ী মেরামতের উদ্যোগ গ্রহণ করেন সওজ। অন্যথায় হাজার হাজার পথযাত্রীর দুর্ভোগ পৌঁছাবে আরো চরমে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান
আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। গ্রুপ ‘ই’ থেকে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারের Read more

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত
বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

চলতি বছরের ডিসেম্বরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে Read more

নিজের প্রথম পুরস্কার বাবাকে নয়, মাকে উৎসর্গ করলেন আরিয়ান
নিজের প্রথম পুরস্কার বাবাকে নয়, মাকে উৎসর্গ করলেন আরিয়ান

সদ্য অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম পরিচালকের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে উঠে এলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। Read more

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 

ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা Read more

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন