নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় এলোপাথাড়ি গুলিবর্ষণের অভিযোগও উঠেছে, তবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক শাহ আলম মানিক ও বিএনপি নেতা রুহুল আমিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানান স্থানীয়রা।বিএনপি নেতা রুহুল আমিন বলেন, ‘শাহ আলম মানিক আমার দলের একজন নিরীহ কর্মী বাবলুকে পিস্তল দিয়ে মারধর করেন। পরে আমরা জানতে চাইলে মানিক পালিয়ে যান। আমাদের কেউ গুলি চালায়নি, বরং মানিকই ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করেছে।’অন্যদিকে, শাহ আলম মানিক অভিযোগ করেন, ‘আমি আমার বাড়ির সামনে বসেছিলাম। হঠাৎ রুহুল আমিন ৫০ থেকে ৬০ জন সহযোগী নিয়ে অস্ত্রসহ হামলা চালায়। তারা ছয় রাউন্ড গুলি ছুঁড়ে এবং আমার ব্যানার ভাঙচুর করে। হামলার সিসিটিভি ফুটেজও রয়েছে।’হাসপাতালে চিকিৎসাধীন বাবুল হোসেনের ভাই সেলিম মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার ভাইয়ের জমি দখল করতে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে ব্যাপক নির্যাতন করা হয়েছে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।’এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছালেও কাউকে পাওয়া যায়নি সেখানে। গুলিবর্ষণের বিষয়ে আমরা নিশ্চিত নই।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট হিরো আলমের
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট হিরো আলমের

জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩১
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে Read more

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী পরশু Read more

নবীনগরে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত
নবীনগরে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে শিপন মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়
কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

এবার কাতারে হামাস নেতাদের ওপর সম্প্রতি ইসরায়েলের চালানো হামলা নিয়ে ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি Read more

গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!
গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!

ময়মনসিংহের গৌরীপুর জংশন এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যাত্রীদের বিশ্রামাগার ডাস্টবিনে পরিণত হয়েছে। পুরো স্টেশন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন