সীমান্ত সংকট সমাধানে এই মুহূর্তে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন। সেই সঙ্গে নিজ দেশের জনগণকে শান্ত থাকা এবং আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানান তিনি।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালের দিকে এক ফেইসবুক পোস্টে হুন সেন বলেছেন, “আজ থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে আগ্রাসী হামলা চালিয়েছে। এটা তাদের পরিকল্পিত পদক্ষেপ, কারণ নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি যে গতকাল থাইল্যান্ডের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এই হামলার নির্দেশ দিয়েছিল।”ফেইসবুকে এই স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর এক ভিডিও বার্তায় কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেন, “থাইল্যান্ডের সেনাবাহিনী বলেছিল যে তারা সীমান্ত এলাকার তা মোয়ান থম মন্দিরের প্রবেশপথ বন্ধ করে দেবে। আজ সকালের বিমান অভিযানের মাধ্যমে তা তারা করেছে।”“এই মুহূর্তে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ব্যাতীত আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। প্রিয় দেশবাসীকে বলছি, দয়া করে আতঙ্কগ্রস্ত হবেন না। চাল কিংবা খাবারের দোকানগুলোতে অতিরিক্ত ভিড় করবেন না, পণ্য মজুত কিংবা উচ্চমূল্যে পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকবেন।”কম্বোডিয়ার সেনাবাহিনীর সাবেক জেনারেল হুন সেন ১৯৮৫ সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন এবং ১৯৯৩ সাল পর্যন্ত তিনি এ পদে ছিলেন। পরে ১৯৯৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ২৫ বছর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন হুন সেন।বর্তমানে কম্বোডিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ড পদে আছেন তিনি। হুন সেনের আর একটি পরিচয়— তিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার সাবেক উপ সেনাপ্রধান হুন মানেতের বাবা।প্রসঙ্গত, এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে ১১৮ বছরের দ্বন্দ্ব চলছে দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনাসমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়েই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। এই সংকটের সূত্রপাত গত শতকের প্রথম দিকে। ওই সময় ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল কম্বোডিয়া। ১৯০৭ সালে কম্বোডিয়ার একটি মানচিত্র প্রকাশ করে ফ্রান্স, সেখানে পান্না ত্রিভূজকে কম্বোডীয় ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। থাইল্যান্ড সেই সময়েই এর প্রতিবাদ জানিয়েছিল।পরে ১৯৫৩ সালের ৯ নভেম্বর ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে কম্বোডিয়া। কিন্তু স্বাধীনতার পরও পান্না ত্রিভূজকে নিজেদের দখলে রাখে দেশটির সরকার। ফলে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি দেশটির।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ আটক ১
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ আটক ১

কক্সবাজারের চকরিয়ায় পান সরবরাহের আড়ালে সংঘবদ্ধ অস্ত্র পাচার চক্রের সদস্যকে আটক করেছে র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ বাহিনী। এ সময় একটি Read more

নিলামে খাটি সোনার টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন
নিলামে খাটি সোনার টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে উঠতে চলেছে সম্পূর্ণরূপে খাঁটি সোনা দিয়ে তৈরি একটি টয়লেট। ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান-এর এই বিখ্যাত শিল্পকর্মটির নাম Read more

উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা
উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা

কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে Read more

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ জুন) সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত শুরু Read more

শীতে উষ্ণতার স্পর্শ, অসহায়দের পাশে পুলিশ কর্মকর্তা
শীতে উষ্ণতার স্পর্শ, অসহায়দের পাশে পুলিশ কর্মকর্তা

জেঁকে বসেছে শীত। কুয়াশার ঢেউ আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঠিক সেই সময়ে মানবতার উষ্ণ আলোর প্রতীক হয়ে উঠলেন Read more

পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানি মন্ত্রী
পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানি মন্ত্রী

মানুষের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন