নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে হাবিবুর (৮) ও জুনায়েদ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার কাঁচপুরের বেহাকৈর এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বাদশা মিয়ার ছেলে জুনায়েদ ও হানিফার ছেলে হাবিবুর। জানা গেছে, বাড়ির পাশে একটি খালি জায়গায় দুই শিশু ফুটবল খেলছিল। এ সময় পাশে থাকা পুকুরে বলটি পড়ে যায়। বলটি তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায় তারা। একপর্যায়ে দুজনের লাশ পুকুরে ভেসে উঠলে এক নারী তা দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১
উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১

উখিয়ার সীমান্ত ঘুমধুমের বর্ডারে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে 'কক্সবাজার ব্যাটালিয়ন' Read more

চুয়াডাঙ্গায় ডাকাত সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় ডাকাত সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে ওয়াসিম মন্ডল নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ধারালো ছুরি, চাইনিজ Read more

ঈদের পোশাক কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা
ঈদের পোশাক কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। এতে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে।রবিবার Read more

অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ Read more

ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি
ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। অন্যদিকে বুধবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন