২০২৪-২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ময়মনসিংহের নান্দাইলে ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুশুল্লী ইউনিয়নের উত্তর মুশুল্লী গ্রামে মুশুল্লী ব্লকে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক ড. মোছা. নাসরিন আক্তার বানুর সভাপতিত্বে অতিরিক্ত কৃষি অফিসার আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসাাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাইমা সুলতানা। এসময় উক্ত ব্লকের ১শ’ কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে ভুট্টা চাষের নিয়ম, উপকারিতা, ব্যবহার, উৎপাদন খরচ, বিক্রি নিয়ে কৃষকদের সাথে সার্বিক আলোচনা করেন। এ সময় তিনি বলেন অন্যান্য কৃষি থেকে ভুট্টা চাষে খরচ কম এবং লাভ বেশি তাই তিনি সকলকে ভুট্টা চাষে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। আর সেই ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করবে বলেও তিনি জানান। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক

ভোলার লালমোহনে অবৈধ অনুপ্রবেশের দায়ে হরি রঞ্জন দাস (৪০) ওরফে সোনা মাঝি নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে লালমোহন থানা Read more

ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে অনেক সহকর্মী ক্যারিয়ার গড়েছে: রুনা খান
ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে অনেক সহকর্মী ক্যারিয়ার গড়েছে: রুনা খান

দীর্ঘ সময় ধরে অভিনয় ও ফ্যাশনের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী রুনা খান। মঞ্চ থেকে শুরু করে ওয়েব সিরিজ, ফ্যাশন Read more

সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে বিচারে আশানুরূপ অগ্রগতি না পাওয়াতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে Read more

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রোমে পৌঁছান তিনি।এর Read more

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

কয়েকটি বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন