এপ্রিল মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছিল ২২১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আর সবশেষ পাঁচ দিনে এসেছে  আরও ৩৬ কোটি ১০ লাখ ডলার। সব মিলিয়ে চলতি মাসের প্রথম ২৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।রোববার (২৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৭ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের
হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় হামাসের Read more

পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর-আগুনে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র
পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর-আগুনে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মানিক মিয়া এভিনিউ একরকম রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ব্যারিকেড একত্রিত Read more

যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

দেশের ৫ বিভাগে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা Read more

ঢাবি ছাত্রীকে ‘মানসিক রোগী’ দাবি করে শিকলবন্দি করে নির্যাতন
ঢাবি ছাত্রীকে ‘মানসিক রোগী’ দাবি করে শিকলবন্দি করে নির্যাতন

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ উঠেছে তার নিজের পরিবারের বিরুদ্ধে। রবিবার (২২ Read more

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ১৯ এপ্রিল
হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ১৯ এপ্রিল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) সপ্তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। হাবিপ্রবি Read more

আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন
আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন