ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো: সাজ্জাদ হোসেন।সোমবার (২৯ ডিসেম্বর) আম্বালা ফাউন্ডেশনের তিন বছর মেয়াদি পুনর্গঠিত কার্যনির্বাহী পরিষদ অনুমোদনসংক্রান্ত সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ২৩ জুলাই ২০২৫ থেকে ২২ জুলাই ২০২৮ পর্যন্ত মো: সাজ্জাদ হোসেন আম্বালা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।সাজ্জাদ হোসেন বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-তে পরিচালক হিসেবে কাজ করেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসে মহাব্যবস্থাপক এবং কেন্দ্রীয় কার্যালয়ে কারেন্সি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত একটি কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।উল্লেখ্য, ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন দেশের এনজিও খাতে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে আর্থিক সেবা দিয়ে আসছে। পাশাপাশি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।জানা গেছে, বর্তমানে আম্বালা ফাউন্ডেশন দেশের ২১টি জেলার ২৪১টি শাখায় দুই হাজারের বেশি কর্মীর মাধ্যমে প্রায় এক লাখ ১৯ হাজার মানুষের মাঝে ক্ষুদ্রঋণ কার্যক্রম স্বচ্ছ ও সুসংগঠিতভাবে পরিচালনা করছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলা Read more

লোহাগাড়ায় শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার
লোহাগাড়ায় শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার

লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারি Read more

এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান
এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান

ঢাকায় পৌঁছার পর গুলশানের বাসায় বিশ্রাম নেওয়ার পর শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে মেয়ে জাইমা রহমানকে নিয়ে গিয়েছেন Read more

মহেশপুরে ভাত খাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
মহেশপুরে ভাত খাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার Read more

সুনামগঞ্জ সীমান্তে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সুনামগঞ্জ সীমান্তে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

সুনামগঞ্জের সদর উপজেলায় ৩৩০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। এসময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারনি। বিজিবির হাতে Read more

টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে শামছুল হক নামের এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  রবিবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন