দেশের ৫ বিভাগে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, বুধবার (৭ জানুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বাড়ার শঙ্কা রয়েছে। বুধবার সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। কুয়াশার তথ্য জানিয়ে পলাশ লিখেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের ৬১টি জেলার ওপরে (ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া) কুয়াশার উপস্থিতি রয়েছে।মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য ৬টি বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকতে পারে।বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্য ৫ বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর থেকে দুপুর ১২টার মধ্যে সূর্যের আলোর দেখা মিলতে পারে।আবহাওয়া দপ্তরের তথ্যমতে, চলতি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘সোমবার (৫ জানুয়ারি) রাত থেকে তাপমাত্রা ক্রমাগত কমতে পারে। আর চলতি মাসে ১-২টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পা ফেলার জায়গা নেই, কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত
পা ফেলার জায়গা নেই, কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত

ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন রাজধানী কক্সবাজার যেন রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। মাত্র তিন দিনেই বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে ভিড় Read more

গোপনীয়তা লঙ্ঘনে গুগলকে ক্ষতিপূরণ দিতে ৪২৫ মিলিয়ন ডলার
গোপনীয়তা লঙ্ঘনে গুগলকে ক্ষতিপূরণ দিতে ৪২৫ মিলিয়ন ডলার

গোপনীয়তা লঙ্ঘনের কারণে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি। Read more

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৯
গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৯ জন নিহত হয়েছেন। হামলার শিকার স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে Read more

৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের
৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন Read more

দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
দরপত্র দুর্নীতি তদন্তে মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের Read more

মেঘনায় রেললাইন বাস্তবায়নে ঝুঁকিতে পড়বে ১৯ গ্রাম
মেঘনায় রেললাইন বাস্তবায়নে ঝুঁকিতে পড়বে ১৯ গ্রাম

কুমিল্লার মেঘনা উপজেলায় নারায়ণগঞ্জ-লাকসাম নতুন রেললাইন নির্মাণের প্রাথমিক জরিপে অন্তত ১৯টি গ্রাম ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন