সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের জন্য নিয়েছিল ট্রেড লাইসেন্স কিন্তু সেই লাইসেন্সের পুঁজি করে তৈরি করতো বিভিন্ন আগ্নেয়াস্ত্র। গড়ে তুলেছিল অবৈধ অস্ত্র তৈরির কারখানা ও ব্যবসা। এমন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।রবিবার (২৬ এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এর আগে শনিবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০) এবং পাবনা পৌর এলাকার শালগাড়িয়া এলাকার শেখ সাইফুল ইসলাম ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০)।পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লী গ্রামের আফজালের বাড়িতে অভিযান চালিয়ে আফজালসহ দুইজনকে আটক করা হয়। এসময় বসতবাড়ি তল্লাশি করে ১টি দুইনলা বন্দুক, ২টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আফজালের স্বীকারোক্তি অনুযায়ী শহরের রূপকথা রোডস্থ বোরহান মার্কেটে তার দোকানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ আগ্নেয়াস্ত্র তৈরি ও মেরামতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা উদ্ধারকৃত অস্ত্র ও যন্ত্রাংশের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। তাদের প্রদর্শিত ট্রেড লাইসেন্সে সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের কথা উল্লেখ থাকলেও বাস্তবে অবৈধ আগ্নেয়াস্ত্র মেরামত, বেচাকেনা এবং যন্ত্রাংশ প্রস্তুতের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। আফজাল দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণ, মেরামত ও সরবরাহের সাথে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এ কার্যক্রমে অন্য কেউ জড়িত আছে কিনা তা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, ডিএসবির ওসি আনোয়ার হোসেন, ডিবি পুলিশের এসআই বেনু রায় সহ ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈরের অলিয়ারচালা এলাকায় 'সিয়াম ফিসারিজ' নামক একটি মৎস্য খামারে হামলা, চাঁদাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।এ ঘটনায় খামারের ম্যানেজার Read more

বঙ্গোপসাগরের ট্রলার ডুবি ৭ জেলে ও একটি ট্রলার উদ্ধার
বঙ্গোপসাগরের ট্রলার ডুবি ৭ জেলে ও একটি ট্রলার উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে সাত জেলে সহ একটি মাছ ধরা ট্রলার সাগরে নিমজ্জিত হয়েছে। কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ  এবং Read more

স্টেডিয়ামের অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল: বিসিবি সভাপতি
স্টেডিয়ামের অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটকে বিকেন্দ্রীকরণে জোর দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এ লক্ষ্যেই Read more

বরিশাল শহর পরিচ্ছন্নতার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
বরিশাল শহর পরিচ্ছন্নতার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন নগরীর প্রতিটি ওয়ার্ডের বর্জ্য অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণের দাবিতে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার Read more

হার্টের রিংয়ের দাম কমালো সরকার
হার্টের রিংয়ের দাম কমালো সরকার

হার্টের স্টেন্টের (রিং) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিংয়ের দাম একেকটি ৩ থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে স্বাস্থ্য ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন