মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবক নিহত হয়েছে।রবিবার (০২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে ইউনিয়নে দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রবিবার রাতে নিহত তুহিন বাসা থেকে হাটার জন্য বাহিরে বের হয়। এ সময় মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন বেপারির নেতৃত্বে পেছন থেকে নিহত তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, নিহত তুহিন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী। স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বের বিরোধ ছিলো।এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত সর্দার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার পিঠে ও ঘাড়ে একাধিক গুলির চিহ্ন রয়েছে। এ বিষয়ে  অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করলে বিষয়টি পরিস্কার হবে। উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি
করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি

করোনা ভাইরাসের সংক্রমণের আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে যেসব রুটের ফ্লাইট ঢাকায় অবতরণ করে, সেসব ফ্লাইটের সব যাত্রী স্ক্রিনিং শুরু Read more

ঠাকুরগাঁওয়ে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে রাখা চিরকুট পেয়েছে পুলিশ।  গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় Read more

ভোলায় টাকার অভাবে বন্ধ মসজিদের নির্মাণ কাজ
ভোলায় টাকার অভাবে বন্ধ মসজিদের নির্মাণ কাজ

ভোলার দৌলতখান উপজেলায় টাকার অভাবে একটি মসজিদের নির্মাণ কাজ দুই বছর ধরে বন্ধ রয়েছে। এতে নামাজ আদায়ে ভোগান্তিতে পড়েছেন ওই Read more

জাকসুর নতুন ভিপি জিতু যে কারণে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন
জাকসুর নতুন ভিপি জিতু যে কারণে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও Read more

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক
বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা Read more

স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ
স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

'নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন