স্বর্ণ দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে মূল্যবান টয়লেট বিক্রির জন্য নিলামে উঠেছে। ব্রিটিশ বহুজাতিক কোম্পানি সোথবি শুক্রবার (৩ নভেম্বর) ঘোষণা করেছে, তারা ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ‘আমেরিকা’ শীর্ষক ভাস্কর্যটি নিলামে তুলবে।প্রতিষ্ঠানটি জানায়, এটি সম্পূর্ণ কার্যকরী টয়লেট। ২০১৯ সালে এটি ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে চুরি হয়ে যাওয়ার পর বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিল। টয়লেটটি ১০১ দশমিক ২ কেজি স্বর্ণ দিয়ে তৈরি।আগামী ১৮ নভেম্বর নিউইয়র্কে স্বর্ণের তৈরি এই শিল্পকর্ম ‘আমেরিকার’ নিলাম শুরু হবে। এটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে এক কোটি ডলার।নিউইয়র্ক ভিত্তিক কোম্পানি সোথবির সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপেরিন বলেন, মাউরিজিও ক্যাটেলান হলেন শিল্প জগতের একজন পরিপূর্ণ উসকানিদাতা। তিনি অন্যতম সফল শিল্পীও। তার শিল্পকর্ম ‘কমেডিয়ান’ (দেয়ালে টেপ লাগানো একটি কলা) গত বছর নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। তার আরেকটি শিল্পকর্ম ‘হিম’ (অ্যাডলফ হিটলারের হাঁটু গেড়ে বসে থাকার ভাস্কর্য) ২০১৬ সালে নিলামে এক কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল।শিল্পী মাউরিজিও ক্যাটেলান বলেছেন, তিনি অতিরিক্ত সম্পদকে ব্যঙ্গ করে তৈরি করেছেন ‘আমেরিকা’ বা স্বর্ণের টয়লেট। তিনি একবার বলেছিলেন, ‘আপনি যা-ই খান না কেন, ২০০ ডলারের লাঞ্চ অথবা ২ ডলারের হট ডগ, টয়লেটের দিক থেকে ফলাফল একই রকমের।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান
নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় জনগণের সরাসরি ভোটে Read more

দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস
দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস

সারাদেশে নিম্নচাপের প্রভাবে আরও ৩ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় Read more

সীতাকুণ্ডে হান্নান মিয়াজীর ফাঁদে নিঃস্ব শতাধিক পরিবার
সীতাকুণ্ডে হান্নান মিয়াজীর ফাঁদে নিঃস্ব শতাধিক পরিবার

আব্দুল হান্নান মিয়াজী ২৫ বছরের এক তরুণ। সে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের আবু সালেকের পুত্র। সে ইউটিউব Read more

ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসিদের হতাশার ড্র
ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসিদের হতাশার ড্র

প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। রোববার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি ও Read more

টেকনাফ প্রেস ক্লাবে সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তি উদযাপন
টেকনাফ প্রেস ক্লাবে সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তি উদযাপন

সীমান্ত নগরী কক্সবাজার টেকনাফে উৎসব মুখর পরিবেশে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ সময়ের কণ্ঠস্বরের একযুগ পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ জুন) সন্ধ্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন