বিমান আকাশে কয়েক হাজার ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে বাঁচিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। আজ সোমবার ঘটেছে এ ঘটনা।এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, সোমবার মস্কোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে যাত্রা করে একটি বিমান। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুশরেকাও সেই বিমানে ছিলেন। উড়োজাহাজটি ছিল একটি ভিয়েতনামিজ বিমান পরিষেবা সংস্থার।যাত্রা শুরুর তিন ঘণ্টা পর ৫০ বছর বয়সী এক যাত্রী হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন। উড়োজাহাজ ক্রুরা যখন সেই যাত্রীকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন, সে সময় এগিয়ে আসেন ৫৮ বছর বয়সী মিখাইল মুরাশকো।অসুস্থ ওই যাত্রী ছিলেন উচ্চ রক্তচাপের রোগী। বিমানটিতে থাকা ওষুধপত্র দিয়েই প্রাথমিক চিকিৎসা সেবা দেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি ওই রোগীকে মানসিকভাবে চাঙাও রাখেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তার চিকিৎসার একটি ভিডিও পোস্টও করা হয়েছে।প্রসঙ্গত মিখাইল মুরাশকো একজন প্রশিক্ষিত চিকিৎসক। রাশিয়ার সেভের্দলোভস্ক স্টেট মেডিকেল বিশ্ববিধ্যায় থেকে ডিগ্রি নেয়ার পর দীর্ঘদিন পেশাদার চিকিৎসক ছিলেন মুরাশকো। ২০১৩ সালে তিনি সরকারি স্বাস্থ্যসেবা ওয়াচডগ সংস্থা রোসদারভেনাদজোরের প্রধান ছিলেন। ২০২০ সাল থেকে তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদে আছেন।যাত্রীকে বাঁচানোর এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল ‘শট’। সেই ভিডিওতে দেখা যায়, মুরাশকো অসুস্থ যাত্রীর পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, হাত ধরে আশ্বস্ত করছেন এবং বারবার চেষ্টা করছেন তাকে সোজা হয়ে বসাতে। কেবিনে উপস্থিত অন্যান্য যাত্রীরাও মন্ত্রীর এই উদ্যোগ দেখে স্বস্তি পান।শেষ পর্যন্ত মুরাশকোর তৎপরতায় যাত্রী অনেকটাই স্বাভাবিক হন। তিনি কোনো জটিলতা ছাড়াই বাকি ফ্লাইট সম্পন্ন করেন। হ্যানয়ে পৌঁছানোর পর ওই যাত্রীর আর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি, তিনি নিজেই হেঁটে বিমান থেকে নেমে যান।ঘটনার পর রাশিয়ার গণমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, একজন স্বাস্থ্যমন্ত্রীর এমন পদক্ষেপ দেশবাসীর আস্থা আরও বাড়িয়ে দিয়েছে। আবার অনেকেই বলেছেন, এটি মন্ত্রীর ‘মানবিক নেতৃত্বের’ বাস্তব উদাহরণ।সূত্র : আরটিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত
ট্রাম্পের শুল্কনীতি আটকে দিল মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপকহারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন, সেটি আটকে দিয়েছে দেশটির এক আদালত।বৃহস্পতিবার Read more

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই ঘটনায় গ্রেফতার ১
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই ঘটনায় গ্রেফতার ১

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেইন Read more

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর মিরপুরে মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে Read more

টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে আছে ইউরোপা লিগের ম্যাচ।ক্রিকেটওয়েলিংটন টেস্ট-২য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজসরাসরি, ভোর ৪টা,টি স্পোর্টস২য় টি-টোয়েন্টিভারত-দক্ষিণ আফ্রিকাসরাসরি, সন্ধ্যা ৭-৩০ Read more

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ ১৫৫টি ঘরবাড়ি উচ্ছেদ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ ১৫৫টি ঘরবাড়ি উচ্ছেদ

গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ থেকে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।সোমবার Read more

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

কুমিল্লা নগরীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে)  রাতে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন