মুন্সিগঞ্জের লৌহজংয়ে কাভার্ডভ্যানে করে গাঁজা পরিবহনের সময় ৮ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. শিমুল মিয়া (৪৫)।রবিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সিতারামপুর বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় কাভার্ডভ্যান থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।আটক শিমুল মিয়ার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নাগাইশ এলাকায়। তিনি মৃত আব্দুল বারেকের ছেলে। তার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে বলেও জানা গেছে।মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় নানীর জানাজায় অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন নাতি
ভোলায় নানীর জানাজায় অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন নাতি

ভোলার লালমোহনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (১৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে Read more

বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ময়নুলের
বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ময়নুলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন বিলুপ্ত ছিটমহলের শিক্ষার্থী ময়নুল হক। তবে তার এই স্বপ্ন বাস্তবায়নে বড় বাঁধা হয়ে Read more

দেশে প্রতিদিন হৃদরোগ নিয়ে জন্মায় প্রায় ২০০ শিশু
দেশে প্রতিদিন হৃদরোগ নিয়ে জন্মায় প্রায় ২০০ শিশু

দেশে জম্ম নেওয়া শিশুদের মধ্যে প্রতিদিন প্রায় ২০০ শিশু হৃদ্‌রোগ নিয়ে জন্ম নেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর বিশ্বজুড়ে নবজাতকের মৃত্যুর Read more

আনোয়ারায় সংঘর্ষ মামলায় আ.লীগ নেতাসহ আটক ২
আনোয়ারায় সংঘর্ষ মামলায় আ.লীগ নেতাসহ আটক ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের এক সহ-সভাপতিসহ দুইজন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার Read more

ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?
ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?

বাংলাদেশের নির্বাচনী আইনে এই টেন্ডার্ড ভোটের বিধান থাকলেও সেটি সম্পর্কে ভোটাররাও যেমন খুব একটা ধারণা নেই, তেমনি এই ভোটের রীতিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন