ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় পানিতে চলছে হাঁসের রাজত্ব। উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১০৩ নং জোয়াল ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি।বিদ্যালয়ের মাঠ থাকলেও জলাবদ্ধতার কারণে খেলাধুলা করা তো দূরের কথা, বিদ্যালয়ে প্রবেশ করতেও তাদেরকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। নিরানন্দ অবস্থা বিরাজ করছে ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মনে।সরেজমিন দেখা গেছে, মাঠের পূর্বপাশে উঁচু পাকা রাস্তা এবং পশ্চিমপাশে একটি ওয়াশরুম থাকলেও মাঠের চারপাশ উঁচু হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠের অবস্থা অত্যন্ত নাজুক। হাঁসের অবাধ বিচরণ এবং নোংরা পানির দুর্গন্ধে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিদ্যালয়ে প্রবেশ করতে হলে কাদাঁ ও নোংরা পানিতে ভিজে যেতে হয়, ফলে প্রায়শই শিক্ষার্থীরা বই-খাতা সহ কাদাঁতে মাখামাখি হয়ে পড়ে। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে।বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতার নিরসন করে মাঠটি খেলার উপযুক্ত করে তোলার জোর দাবী জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাঠের পূর্বপাশে পাকা রাস্তা হওয়ায় পানির গতিপথ বন্ধ হয়ে গেছে। তাই মাঠে পানি জমে থাকে। এক বছর ধরে এ সমস্যার সৃষ্টি হয়েছে।’বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন সোহেল জানান, ‘মাঠে জলাবদ্ধতার বিষয়টি ইতিমধ্যে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে লিখিতভাবে অবগত করেছেন। আশা করছেন, জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট প্রশাসন খুব শীঘ্রই ব্যবস্থা নিবেন।’নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার মোছা. ফজিলাতুন্নেছা জানান, ‘বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়টি তিনি ইউএনওসহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে অবগত করেছেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় জামায়াতের দাওয়াতি কর্মসূচিতে আ.লীগ নেতার অংশগ্রহণ
মেঘনায় জামায়াতের দাওয়াতি কর্মসূচিতে আ.লীগ নেতার অংশগ্রহণ

কুমিল্লার মেঘনা উপজেলায় জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং ভাওরখোলা ইউনিয়ন Read more

লাকসামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, একই পরিবারের পাঁচজন আহত
লাকসামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, একই পরিবারের পাঁচজন আহত

কুমিল্লার লাকসামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের আরও পাঁচজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ Read more

মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল যুক্তরাষ্ট্র
মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল  যুক্তরাষ্ট্র

কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় আকারের অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় Read more

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত Read more

মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক
মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক

নিউজিল্যান্ড সফরে একটি নাইটক্লাবের বাইরে কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে বড় শাস্তি পেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড Read more

ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন
ভারতে ডায়াবেটিস আক্রান্ত দশজনের চারজনই রোগ সম্পর্কে অবহিত নন

এক গবেষণায় বলা হয়েছে, ভারতে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি। এর জন্য সম্ভাব্য কারণ হিসাবে জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের মতো বিষয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন