প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক রিফাত (২০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (০২ আগস্ট) সন্ধ্যায় নিখোঁজের ৩ ঘণ্টা পর উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।নিহত শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক রিফাত পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদরাসার ছাত্র ছিলেন।স্থানীয় লোকজনের ভাষ্যমতে জানা যায়, সাপ্তাহিক ছুটিতে শ্যালক রিফাতকে সাথে নিয়ে বিকাল সাড়ে তিনটার দিকে চরটেকি বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যান পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ইউনিয়নের মালোয়ার চর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাজিব। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরে প্রিমিয়ার ব্যাংকে কর্মরত বলে জানা যায়। ব্রহ্মপুত্রের স্রোতের তোড়ে তলিয়ে যাওয়া রিফাতকে উদ্ধার করতে দুলাভাই রাজিব মিয়া তাঁকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে এক পর্যায়ে তিনি নিজেই অজ্ঞান হয়ে পড়েন। পরে এলাকাবাসী রাজিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শনিবার বিকালে রাজিব নামে তার এক ভগ্নিপতির সাথে আবু বক্কর সিদ্দিক রিফাত চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘুরতে আসে। ঘুরাঘুরির এক পর্যায়ে বিকাল চারটার দিকে রিফাত নদের পানিতে নামলে স্রোতের টানে তিনি তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, একই স্থানে গত ১১ জুলাই বাবা-মাকে নিয়ে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে সহোদর দুই বোন কাশ্মীর রহমান নীলা ও ফারিহা রহমান নেহার মৃত্যুসহ পানিতে ডুবে গত কয়েক মাসে ৮/১০টি অকাল মৃত্যুর ঘটনায় সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জনসাধারণ স্থানটিতে ভ্রমণ করছেন। নিষেধাজ্ঞা কার্যকর করতে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।প্রসঙ্গত, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষায় দক্ষিণ চরটেকি এলাকায় বাঁধ নির্মাণ করা হয়। আকর্ষণীয় ওই স্থান এবং বাঁধ দেখতে প্রতিদিনই ঘুরতে যায় শতশত ভ্রমণপিপাসু মানুষ। এরই মধ্যে মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে এলাকাটি। এখানে অরক্ষিতভাবে ছোট নৌকা নিয়ে ঘুরতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ১১ জুলাই চরটেকি এলাকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের দুই মেয়ে কলেজছাত্রী নীলা আক্তার (১৭) ও নীহা (৯) মৃত্যু হয়।এ ঘটনার পর স্থানীয় প্রশাসন দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে সব ধরনের নৌকায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করে। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই নদের পানিতে ঘুরতে যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ।  রবিবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে Read more

ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। সূর্যের দেখা মেলেনি এই সকালেও।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিমস্ন Read more

৪ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা
৪ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা

চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন Read more

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ভবনহীন ১৯ বছর: জনসেবায় ভোগান্তি
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ভবনহীন ১৯ বছর: জনসেবায় ভোগান্তি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের নতুন ভবনের দেখা এখনো মিলেনি। ঢেমুশিয়া ইউনিয়নটি অবিভক্ত পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন থেকে আলাদা করে Read more

অতিরিক্ত ঘাম থেকে রেহাই পাওয়ার উপায়
অতিরিক্ত ঘাম থেকে রেহাই পাওয়ার উপায়

অনেকেই গোসল করে বের হওয়ার পর পরই ঘেমে যায়। কিংবা একটু হাঁটাচলা বা কাজ করলেও প্রচণ্ড ঘামেন। আর কোনো ভিড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন