গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নুরের ওপর গুরুতর শারীরিক জখমের কারণে সরকারকে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। দেরি হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, আমি বিদেশে থাকাকালীন নুরের ওপর হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম। এখানে এসে যা জানলাম এবং যা দেখলাম, তাতে মনে হচ্ছে হামলাটা খুবই উদ্দেশ্যমূলক। এটা সাধারণ মারামারি নয়, বরং নৃশংস ও অমানবিক আঘাত। মাথা ও মুখের ওপর এমন হামলার পেছনে বড় ধরনের পরিকল্পনা ছিল কি না, সেটার তদন্ত হওয়া দরকার। কারা, কেন এ হামলা করেছে এবং এর উদ্দেশ্য কী তা বের করতে হবে।তিনি আরও বলেন, সরকার বলেছে নুরকে বিদেশে পাঠাবে, এটা ভালো খবর। কিন্তু দেরি করা ঠিক হচ্ছে না। এ ধরনের ঘটনায় বিশেষ ব্যবস্থায় দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত ছিল। প্রতিদিন দেরি হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে। নুর এখন প্রচুর অ্যান্টিবায়োটিক নিচ্ছে কিন্তু দীর্ঘদিন তা চালানো সম্ভব নয়।চিকিৎসার বিষয়ে সুনির্দিষ্ট মত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, শুধু বিদেশে পাঠালেই হবে না। চিকিৎসকরা যেসব স্থানে আঘাত পেয়েছেন তা শনাক্ত করেছেন। এখন কোন দেশে এর সর্বোত্তম চিকিৎসা সম্ভব, সেখানে পাঠানো উচিত। আমার মতে, জার্মানিতে পাঠানো সবচেয়ে ভালো হবে। সিঙ্গাপুর বা ব্যাংককে এ ধরনের ট্রিটমেন্ট তেমন মানসম্মত হবে না। সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।নুরকে সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন, দেশের জন্য নুর অনেক কাজ করেছে। আল্লাহ তাকে সুস্থ করে তুলুন, যাতে সে আবার দেশের কাজে নিয়োজিত হতে পারে। সরকারকে বলব, কেবল বিদেশে পাঠানো নয়, বরং সঠিক দেশে, সঠিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার
উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) না‌মে বিশ মামলার আসামি ও চি‌হিৃত এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত Read more

‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে’
‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে’

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা Read more

ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু
ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫ দিনব্যাপী ‘আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে শুরু হওয়া ওই Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত
কুয়ালালামপুর বিমানবন্দরে ১০৫ অভিবাসী ফেরত

প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১০৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা Read more

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাধা দেওয়া হয়েছে। একইসঙ্গে মব তৈরি Read more

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন
সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে যোগ দেখা যায়নি চরমোনাই পীরের দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন