নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশী চাচার ঘর থেকে অন্তিম নামের দুই বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত অন্তিম ওই গ্রামের সাগর চন্দ্র বর্মণের ছেলে। তাকে প্রতিবেশী চাচা সুকুমার চন্দ্র বর্মণের ঘরের বিছানার লেপের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়া জানান, অন্তিমের বাবা-মা ঢাকায় চাকরি করেন। অন্তিম তার আরেক চাচা রাজন চন্দ্র বর্মণের কাছে লালিত-পালিত হচ্ছিল। দুপুরের পর সে রাজন চন্দ্রের দোকান থেকে বাড়ির ভেতরে যায়। হঠাৎ সুকুমার চন্দ্রের ঘরের ভেতর লেপের নিচে রক্তাক্ত অন্তিমকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পাড়া-প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনাস্থলটি হাওর এলাকায় এবং থানা থেকে প্রায় ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থিত। যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় আমরা এখনও পৌঁছানোর চেষ্টা করছি।”তিনি আরও জানান, শিশুটির পরিবার থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। তার বাবা-মা ঢাকা থেকে আসার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা “সিয়োনি Read more

পাকিস্তানকে প্রথম দিনই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানকে প্রথম দিনই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতীয় বিমানবাহিনী প্রধান

গত মে মাসে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রথম দিনই ভারত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ Read more

এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল
এবার জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। ইন্ডিয়া টুডে থেকে জানা যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান সাইবার Read more

গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার: আইন উপদেষ্টা
গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার: আইন উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার তাদের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ Read more

গাজায় এক গ্রাম খাবারও ঢুকতে দেওয়া উচিত নয়: ইসরায়েল
গাজায় এক গ্রাম খাবারও ঢুকতে দেওয়া উচিত নয়: ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ Read more

বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন