মোংলায় পৌর বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেয়।বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বর এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘মাহবুবুর রহমান মানিক বিএনপির একজন সক্রিয় কর্মী। একটি মহল বিএনপিসহ অঙ্গ সংগঠনের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে ভাবমূর্তি নষ্ট করছে। অবিলম্বে এ সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান তারা। সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।’এসময় পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহবায়ক বাবলু ভুইয়া, পৌর মহিলাদলের সভানেত্রী কমলা বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে Read more

তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ
তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের গরু হাঁটি থেকে ঢুলিয়ার মোড় যাওয়ার রাস্তার পাশে পুরাতন বিএস কোয়াটারের সামনের রাস্তাটিতে আবর্জনার স্তূপ Read more

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দরশহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি।ভারতের Read more

কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন!
কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন!

সকাল হলেই ছোট ছোট ব্যাগ কাঁধে করে দল বেঁধে স্কুলে যাওয়ার কথা নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু বাস্তবতা ভিন্ন। Read more

প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার
প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার

দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজ ইতিহাস রচনা করেছেন। তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডে ইনিংসে ৫০ বা Read more

মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ থেকে ৮টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন