ঘুষের বিনিময়ে আয়কর আইনজীবীকে স্পর্শকাতর নথি সরবরাহ করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু। করদাতা মনোনীত আইনজীবীকে তিনি এসব নথি সরবরাহ করেন বলে জানা গেছে। সোমবার (১লা সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর অঞ্চল-৫, ঢাকার সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু। তিনি এই কর অঞ্চলের সার্কেল-৯৩ এর করদাতা সালাহ উদ্দিন আহমেদের কাছে থেকে ৩৮ লাখ টাকা ঘুস নিয়েছেন। যার বিনিময়ে এই করদাতার মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী বা আইটিপি) স্পর্শকাতর আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড সরবরাহ করেছেন। যার মধ্যে রয়েছে পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপীল ও ট্রাইব্যুনালের আদেশ এবং অন্যান্য ডকুমেন্টস।এতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা লঙ্ঘন হওয়ায় জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।২০১৮ এর বিধি-১২ অনুযায়ী সহকারী কর কমিশনার তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হেফাজতের ২০৩ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু’
‘হেফাজতের ২০৩ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু’

সোমবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু, মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি Read more

যশোরে বাওড়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
যশোরে বাওড়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা Read more

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের জয়
ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের জয়

ভারতকে পশ্চিমা নদীগুলোর পানি পাকিস্তানের “অবাধ ব্যবহারের” জন্য প্রবাহিত রাখতে হবে বলে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশ আদালত Read more

গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বুধবার (১৬ জুলাই) এ তদন্ত কমিটি গঠন করা Read more

আলফাডাঙ্গায় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস
আলফাডাঙ্গায় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে উপজেলার গোপালপুর ও বেড়িরহাট বাজারে Read more

এসএসসির ফল পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।এতে বরিশাল শিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন