অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারেও ভালো শুরু করে বাংলাদেশ। তবে শেষ দুই শটে বল জালে জড়াতে ব্যর্থ হওয়ায় ৪-৩ গোলে হেরে শিরোপা বঞ্চিত হলো লাল-সবুজ জার্সিধারীরা।টাইব্রেকারে যাওয়া ম্যাচে প্রথম শটেই গোল আদায় করে বাংলাদেশ। প্রথম শটে গোল করে ভারতও। তবে দ্বিতীয় শটে বাংলাদেশ গোল পেলেও ভারত ব্যর্থ হতে। এতে আশা জাগে টাইগার শিবিরে। তৃতীয় শটে গোল দেয় দুই দেশই। তবে চতুর্থ ও পঞ্চম শটে ভারত সফল হলেও ব্যর্থ হয় বাংলাদেশ। হতাশা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।অরুনাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পায় ভারত। গোল দেন শামি সিংগামাইয়াম। প্রথমার্ধে ওই গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে দারুণ গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৫৯তম মিনিটে গোল আদায় করেন জয় আহমেদ। এরপর আর কোনো দলই গোল দিতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গ্রুপ পর্বে দুর্দান্ত পথচলা ছিল ভারতের, যেখানে কিছুটা অমসৃণ ছিল বাংলাদেশের। এ-গ্রুপে বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও ভুটানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে আসে। পরে সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে যায় বাংলাদেশ। অন্যদিকে ভারত বি-গ্রুপে শ্রীলংকাকে ৮-০ এবং নেপালকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। সেখানে তারা মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইতালির সরকার বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির Read more

ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনায় মস্কোকে রাখতে হবে: রাশিয়া
ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনায় মস্কোকে রাখতে হবে: রাশিয়া

ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনায় রাশিয়াকে রাখতে হবে। এমন মন্তব্যই করেছে মস্কো। দেশটি বলেছে, ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে Read more

পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার ভারটা অসম্ভব বেশি: তাহসান
পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার ভারটা অসম্ভব বেশি: তাহসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ৩
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো Read more

পুঠিয়ায় ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা
পুঠিয়ায় ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র সংশোধনের Read more

লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি
লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ হারের পরই টুর্নামেন্টে অংশগ্রহণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন