রাঙ্গামাটি শহরে হ্রদ সাঁতরে পার হওয়ার সময় পানিতে তলিয়ে স্বপন বড়ুয়া (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি রাঙ্গামাটি পৌর এলাকার ৬নং ওয়ার্ডের অন্তর্গত নোয়াদাম ব্রাহ্মণটিলার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় স্বপন বড়ুয়া বাজারে কাজ শেষ করে বাসায় ফেরার পথে পারাপারের জন্য নির্ধারিত নৌকা বাদ রেখে সাঁতরে লেক পার হওয়ার চেষ্টাকালীন সময়ে মাঝপথে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার চেষ্টার পর তার মৃতদেহ উদ্ধারে সক্ষম হয়।এলাকার বাসিন্দা ঝর্না গুপ্ত জানান, উনি সড়কের পাশ থেকে সাঁতরে এপারে আসার সময় মাঝপথে তলিয়ে যায়। এলাকার সকলকে খবর দেয়া হলে তারা এসে উনাকে হ্রদের নিচ থেকে উদ্ধার করেন।নিহতের ছোট ছেলে বাপ্পী বড়ুয়া জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে আমাদের চলাচলের রাস্তাটি তলিয়ে যায়। তখন যোগাযোগ করার একমাত্র মাধ্যম হয়ে উঠে নৌকা। আমার বাবা আজ সকালে নৌকায় পার না হয়ে সাঁতরে পার হওয়ার সময় তলিয়ে যায়। পরবর্তী প্রতিবেশীরা তার মৃতদেহ উদ্ধার করেন।রাঙ্গামাটি কোতোয়ালী থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টহল দলের নেতৃত্বে থাকা কোতোয়ালী থানার এ এস আই মোঃ জাহাঙ্গীর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ‘এক ব্যক্তি হ্রদের পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে’ খবর পেয়ে আমরা এখানে এসেছি। উনার পরিবার এবং প্রতিবেশীদের সাথে আমরা কথা বলেছি। কারো কোন ধরনের অভিযোগ না থাকায় তাদের নিজস্ব ধর্মীয় রীতি অনুসারে তার পরিবার সৎকারের ব্যবস্থা গ্রহণ করছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষটা ভালো হলো না আন্দ্রে রাসেলের
শেষটা ভালো হলো না আন্দ্রে রাসেলের

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা রাঙাতে চেয়েছিলেন আন্দ্রে রাসেল। বিদায়বেলায় মাঠে গার্ড অব অনার পেয়েছেন, ব্যাট হাতে খেলেছেন ১৫ বলে ৩৬ Read more

ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা

খাগড়াছড়ি জেলার ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় বাজার অংশের বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি Read more

ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে
ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে

ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির Read more

অবস্থা আশঙ্কাজনক: ফরিদা পারভীন লাইফ সাপোর্টে
অবস্থা আশঙ্কাজনক: ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে।ইউনিভার্সেল মেডিক্যাল Read more

পরকীয়ার গুঞ্জন, স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী সারিকা সাবরিন
পরকীয়ার গুঞ্জন, স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী সারিকা সাবরিন

শোবিজ ইন্ডাস্ট্রির বহুল পরিচিত মুখ সারিকা সাবরিন। মডেলিং ও অভিনয়ে তার দীর্ঘদিনের উপস্থিতি তাকে গড়ে তুলেছে দর্শকপ্রিয় তারকা। কিন্তু সম্প্রতি Read more

জকসু নির্বাচন: বাদ পড়লেন সান্ধ্য ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা
জকসু নির্বাচন: বাদ পড়লেন সান্ধ্য ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না অধিভুক্ত কোনো কলেজ বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন