জাতীয় ক্রীড়া অবকাঠামোর প্রাণকেন্দ্র ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এক সময় আবাহনী-মোহামেডানের গর্জনে কেঁপে উঠত যে মাঠ, সেটি এখন মালিকানা ও ব্যবহারের নতুন বিতর্কে।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চায়, এম এ আজিজ স্টেডিয়ামের মতো জাতীয় স্টেডিয়ামও শুধু তাদের অধীনে থাকুক—যেন এটিকে ‘ফুটবলের ঘর’ হিসেবে গড়ে তোলা যায়। বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর বলেন, ‘এটি শুধুই একটি খেলার মাঠ নয়, বরং ঢাকার ভেতরে ‘সব সুবিধা সমেত’ ফুটবলের জন্য আদর্শ ভেন্যু। তাই এটিকে ‘হোম অব ফুটবল’ বানানোর ইচ্ছা থেকেই সরকারের কাছে পুরো ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।’এ নিয়ে সরকারের অবস্থানও অনেকটা ইতিবাচক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে চলছে প্রক্রিয়া।তবে এখানে প্রশ্ন উঠেছে—জাতীয় স্টেডিয়াম কি শুধু ফুটবলের? জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘এখানে শুধু ফুটবল নয়, নিয়মিত অ্যাথলেটিক্স ইভেন্টও হয়। স্টেডিয়ামের চারপাশে অ্যাথলেটিক্স ট্র্যাক থাকাটা কোনো সমস্যা নয়। বিশ্বের অনেক নামী স্টেডিয়ামেও এমন ট্র্যাক থাকে।’তিনি আরও জানান, ভবিষ্যতেও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো চাইলে এটি হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারবে। অতীতে যেমন আবাহনী ও মোহামেডান এই স্টেডিয়ামকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করেছে।এই পরিস্থিতিতে প্রশ্ন জাগে—জাতীয় স্টেডিয়াম কি এককভাবে কোনো ফেডারেশনের হাতে তুলে দেওয়া উচিত, নাকি বহুমুখী ব্যবহারের পথেই থাকা উচিত? 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে সেলিম-শামীম ওসমানসহ ১৯৬ জনের নামে মামলা
নারায়ণগঞ্জে সেলিম-শামীম ওসমানসহ ১৯৬ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি Read more

নরসিংদীতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী পলাতক
নরসিংদীতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী পলাতক

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে নিজ ঘরে লাশ রেখে দরজা লাগিয়ে পালিয়ে যায় স্বামী। রবিবার (১৩ এপ্রিল)  Read more

তারাগঞ্জে শান্তিপূর্ণভাবে বাসন্তী পূজা উদযাপন
তারাগঞ্জে শান্তিপূর্ণভাবে বাসন্তী পূজা উদযাপন

চৈত্রের হালকা উষ্ণ হাওয়া, গাছে গাছে নতুন পাতা আর ফুলের রঙে যখন প্রকৃতি সেজে ওঠে, তখনই বাংলার হিন্দু সম্প্রদায়ের ঘরে Read more

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা
লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা

দীর্ঘদিন ধরে সংস্কারহীন পড়ে থাকা লক্ষ্মীপুর-জকসিন সড়কের দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সড়ক ও Read more

ভারতে দুই কৃষককে নির্যাতনের ভিডিও ভাইরাল, ফেরত এনেছে বিজিবি
ভারতে দুই কৃষককে নির্যাতনের ভিডিও ভাইরাল, ফেরত এনেছে বিজিবি

হবিগঞ্জ জেলার মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মাধবপুর সীমান্তের Read more

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’
পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন