‘একটি পরিবারের স্বপ্নের মৃত্যু যেন আমাদের কাছে শুধুই আরেকটি খবর নয়- এই বাস্তবতাই বলে দেয়, জীবনের মূল্য কতটা অসীম, আর প্রবাসের জীবন কতটা অনিশ্চিত।’ একটি পরিবার, একটি স্বপ্ন আর সেই স্বপ্নের পেছনে ছুটে জীবন দিল এক তরুণ হাফিজুর রহমান। যে গিয়েছিল হাজার মাইল দূরে, পরিবারের মুখে হাসি ফোটাতে।সাইপ্রাসে নির্মাণ কাজের সময় ছাদ থেকে পড়ে হাফিজুর রহমান (৪৫) নামে যশোরের বেনাপোলের এক প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে। তিনি বেনাপোল সীমান্তের পুটখালী (হাজিপাড়া) গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।এ বছরের ৯ সেপ্টেম্বর ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে সংসার-পরিজন ছেড়ে ইউরোপের এই দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নের পরিসমাপ্তি ঘটলো এক নির্মম মৃত্যুর মধ্য দিয়ে। হাসপাতালে বিছানায় ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২২ সেপ্টেম্বর রাতেই শেষ মারা যান হাফিজুর। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে রেখে যাওয়া দেনার বোঝা সব মিলিয়ে ভেঙে পড়েছে পরিবারটি।পুটখালী সীমান্তের চিত্রটাই বলে দেয় হাফিজুরদের কষ্টের গল্প। এক সময় ভারতীয় গরুর ব্যবসায় জীবিকা চললেও সীমান্তে কড়াকড়ির কারণে তা বন্ধ হয়ে গেছে প্রায় ৫ বছর। সংসারের অভাব কাটাতে এখন অনেকেই বিদেশে পাড়ি জমাচ্ছে। হাফিজুরও ছিলেন তাদের একজন।পরিবারের স্বজনেরা জানান, এক বন্ধুর মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে সাইপ্রাসে যান হাফিজুর। এর মধ্যে ৭ লাখ টাকা তিনি মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ১৭ সেপ্টেম্বর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন সাইপ্রাসের ল্যাবকোসা শহরে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কাজের প্রথম দিনেই অসাবধানতার কারণে ৭ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন। ৫ দিন ছিলেন লাইফ সাপোর্টে। দিনরাত লড়াই করে ২২ সেপ্টেম্বর হার মানেন মৃত্যুকে। আগামী ৩/৪ দিনের মধ্যে মরদেহ দেশে আসার কথা রয়েছে।পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য তানজিলা খাতুন বলেন, ১১ ভাই-বোনের মধ্যে হাফিজুর ছিলেন সবচেয়ে ছোট। বাবাকে আগেই হারিয়েছেন, এবার পরিবারের হাল ধরার স্বপ্নও শেষ হলো অকালে। মরদেহ যাতে দ্রুত দেশে আসে সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।হাফিজুরের ভাই আনিছুর রহমান বলেন, সংসারের অভাব ঘোচাতে বিদেশে গিয়েছিলেন ভাই হাফিজুর। কিন্তু তাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেল পরিবার। দ্রুত মরদেহ যেন দেশে ফেরত আসে, সে বিষয়ে সরকারের সহযোগিতা চাই।শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, নিহতের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে মরদেহ দ্রুত দেশে ফেরাতে সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।বিদেশে গিয়ে প্রবাসী হওয়া হাফিজুরের স্বপ্ন এখন মরদেহ হয়ে ফিরে আসছে। আর তার পিছনে পড়ে রইল শোকে পাথর হয়ে যাওয়া পরিবার, অনিশ্চয়তার বোঝা আর চোখের জলে ভেজা পুটখালী গ্রামের আকাশে বাতাসে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গত ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ডিবি প্রধান হারুন-অর-রশিদ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।মঙ্গলবার Read more

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন
প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন

মানুষ অহরহ প্রেমে পড়ে। কখনও জেনেশুনে, কখনও বা নিজের অজান্তেই। তবে সব ভালোবাসা আবার পূর্ণতা পায় না। অনেক কারণেই বিচ্ছেদ Read more

ফ্লাস্কে চা নিয়ে লাভলীর সংগ্রাম, সংসার চলে চা বিক্রিতে
ফ্লাস্কে চা নিয়ে লাভলীর সংগ্রাম, সংসার চলে চা বিক্রিতে

ফ্লাস্ক হাতে নিয়ে দোকানে দোকানে ঘুরে চা বিক্রি করে সংসার চালান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার লাভলী বেগম (৪৭)। স্বামী পরিত্যাক্তা হয়ে Read more

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ

পিরোজপুর ও মোংলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত মালামালসহ বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে Read more

মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে ফজলুর রহমান
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে ফজলুর রহমান

তিন মাসের জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপির দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। গত ২৬ আগস্ট দল থেকে বিষয়টি জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন