বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপাড়া, বেলতলা খালের ওপর নির্মিত সেতুটি এখনো সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস আগে সেতুটি নির্মাণকাজ শুরু হলেও এতে ব্যবহৃত হয়েছে নিম্নমানের নির্মাণসামগ্রী।সেতুর দুই পাশে র‌্যাম্প নির্মাণে এক পাশে মাটি দিলেও অন্য পাশে কোনো মাটি না দেওয়ায় সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। ফলে বাধ্য হয়ে এলাকাবাসী সুপারি গাছ ও বাঁশের সাঁকো তৈরি করে কোনোভাবে পারাপার করছে। এলাকাবাসীর আরও অভিযোগ, সেতুর দুই পাশের র‌্যাম্পে হাত দিলে সহজেই ধসে পড়ে যায়, যা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলে।সেতুটি স্থানীয় বাসিন্দা আনিস সরদার ও শরীফ বাড়ির সংলগ্ন এলাকায় অবস্থিত। স্থানীয়রা জানান, পুরোনো ভবনের ভাঙা খোয়া এবং রাস্তার কাজে ব্যবহৃত হেরিংবোন ইটের খোয়া দিয়ে ঢালাইয়ের কাজ করা হয়েছে।স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, সেতুর বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ফাটল দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেন, সিলিকন বালির পরিবর্তে নিম্নমানের বিটি বালি ব্যবহার করা হয়েছে, যা নির্মাণের জন্য উপযুক্ত নয়।অপর বাসিন্দা রবিউল ভূঁইয়া বলেন, ‘সেতুর ঢালাইয়ের মান এতটাই খারাপ যে সামান্য চাপেই ভেঙে যাচ্ছে। তাই এলাকাবাসী বাধ্য হয়ে র‌্যাম্পের অংশ নিজেরাই ভেঙে ফেলেছে।’পরে সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা ভেঙে যাওয়া র‌্যাম্প ও ফাটল ধরা অংশগুলো মেরামত করতে দেখা গেছে।এ বিষয়ে জানতে গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ঠিকাদারকে তথ্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিপি নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল
ভিপি নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা Read more

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব
আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব

এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (১৭ Read more

মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১

মাগুরা সদরের নড়িহাটি এবং হাজিপুর গ্রামে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে সংঘর্ষের ঘটনা চলে আসছিলো। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে Read more

ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন চান নূর
ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন চান নূর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমাদের জন্য তত Read more

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, তারা ছাত্র সংসদ নির্বাচনে চমক দেখাতে পারলে এনসিপির রাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলবে এমন ধারণা এনসিপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন