দেশের ৮টি বিভাগের ৬২টি জেলার নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। এই কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।রবিবার (২২ জুন) প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ফিডিং কর্মসূচির আওতাভুক্ত সব বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করতে হবে।জরুরি ভিত্তিতে তথ্য পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তবে কক্সবাজার ও বান্দরবান জেলা এ নির্দেশনার বাইরে রয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষার্থী ও কর্মকর্তাদের তথ্য পূরণ করে ই-মেইলে (infogpsfp@dpe.gov.bd) পিডিএফ ও সফট কপি (এমএস এক্সেল ফরম্যাটে, নিকোশবেন ফন্টে) এবং হার্ড কপি পাঠাতে বলা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ফিডিং কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের তথ্য প্রেরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রেরণের বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছেন প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক।স্কুল ফিডিং কর্মসূচি প্রাথমিক শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে পরিচিত। এর মাধ্যমে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি, মনোযোগ এবং পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এটি সহায়ক ভূমিকা রাখে। অভিভাবকরাও এতে উৎসাহিত হন তাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতিহাসে প্রথম ১৩৫ বছরের নিয়ম ভেঙে মার্কিন ডলারের নোটে ট্রাম্পের স্বাক্ষর
ইতিহাসে প্রথম ১৩৫ বছরের নিয়ম ভেঙে মার্কিন ডলারের নোটে ট্রাম্পের স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির মুদ্রাব্যবস্থায় এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। আগামী ৪ জুলাই থেকে মার্কিন Read more

বরগুনায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৭২
বরগুনায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৭২

বরগুনায় একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হলেন- সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া এলাকার Read more

ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবল ৩টি সিমেন্ট বোঝাই ট্রলার
ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবল ৩টি সিমেন্ট বোঝাই ট্রলার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে ঝড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে।ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে Read more

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশে আবারও তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল Read more

রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) Read more

নবীনগরে বজ্রপাতে ধান শুকাতে যাওয়া কৃষকের মৃত্যু
নবীনগরে বজ্রপাতে ধান শুকাতে যাওয়া কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বজ্রপাতে আব্দুল আওয়াল নামে (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার নাটঘর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন