বন্যা শুরুর আগেই সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া জনতা হাই স্কুল সংলগ্ন এলাকায় যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এলাকাটির বেশ কিছু ফসলি জমি। এ অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীপাড়ের বাসিন্দাদের মাঝে।পশ্চিম জোতপাড়া এলাকায় সরেজমিনে দেখা যায়, যমুনা নদীর প্রায় কয়েকশ মিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।ওই এলাকার বাসিন্দারা জানান, যমুনার ভাঙনে দক্ষিণ জোতপাড়া গ্রামটি অর্ধেক নদীগর্ভে চলে গেছে। দফায় দফায় বাড়িঘর ভেঙে এখানকার কৃষকেরা ওয়াপাদার পাশের এলাকায় আশ্রয় নিয়েছেন কয়েক বছর ধরে। কিন্তু হঠাৎ নদী ভাঙনের ফলে কৃষকেরা আতঙ্কে রয়েছেন। ইতোমধ্যে বেশ কিছু কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে তারা জানান। তাছাড়া বিলীনের শঙ্কায় রয়েছে একটি মাদ্রাসা, হাইস্কুল ও প্রাইমারি স্কুলসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। বন্যা আসার আগেই নদীভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে এখানকার বাসিন্দাদের।স্থানীয় শাহজাহান আলী বলেন, পশ্চিম জোতপাড়া গ্রামটি পুরোই নদীগর্ভে চলে গেছে। এরপর ভাঙন এলাকার মানুষগুলো অন্য জায়গায় আশ্রয় নেয়। কিন্তু এবার বন্যার আগেই নদী ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু ফসলি জমি নদীগর্ভে চলে গেছে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া জনতা হাই স্কুল সংলগ্ন এলাকায় ভাঙন চলছে। এর পেছনেই স্থায়ী বাঁধ রয়েছে। বাঁধের সামনের চরটা মূলত ভাঙছে। আমরা অবজারভেশন করছি। তিন-চার মাস ধরে নদীটা সেখানে হিট করছে। যেখানে ক্ষতি হচ্ছে, সেখানে জিওব্যাগ ফেলবো। আশা করছি সেখানে কোনো সমস্যা হবে না।উল্লেখ্য, ভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পশ্চিম জোতপাড়া জনতা হাই স্কুল সংলগ্ন জায়গা পরিদর্শন করে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গতকাল শনিবার বিকেলে ভাঙন বন্ধে স্থানীয়রা কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এ কর্মকর্তাকে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পণ্য দেওয়ার সময় নারীকে ইচ্ছে করে স্পর্শ করল ডেলিভারিম্যান (ভিডিও)
পণ্য দেওয়ার সময় নারীকে ইচ্ছে করে স্পর্শ করল ডেলিভারিম্যান (ভিডিও)

ভারতে পণ্য ডেলিভারি দেওয়ার সময় এক নারীর স্পর্শকাতর স্থানে ইচ্ছে করে হাত দিয়েছে এক ডেলিভারিম্যান। যা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা Read more

মাদারীপুরে গৃহবধূ খুন, স্বামী আটক
মাদারীপুরে গৃহবধূ খুন, স্বামী আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় রোকেয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে নিহতের স্বামী আবুল হোসেন মৃধাকে Read more

সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল
সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল

‘সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে’—এমনটাই জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে আজ শনিবার (৪ এপ্রিল) Read more

মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়
মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক আজ তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর Read more

এইচআর বিভাগে নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ
এইচআর বিভাগে নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আনোয়ার Read more

মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ
মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ

কাটার মাস্টার হিসাবে খ্যাত বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশসহ কুশপুত্তলিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন