নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় নুর আলম (২২) ও অজ্ঞাত ৫৫ বছরের এক নারী আহত হয়েছেন।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকা ও লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড়ে এ দুর্ঘটনা দুটি ঘটে।নিহতরা হলেন- উপজেলার লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর (মহেশপুর) গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে ভ্যানচালক এরশাদ আলী (৪০) ও বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে মো. বাবলু আলী (৬০)। আহতরা হলেন, মোহরকয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক নুর আলম (২২) ও অজ্ঞাত (৫৫) এক নারী।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে লালপুর-বাঘা মহাসড়কের চিনিবটতলা মোড়ে রাজশাহীগামী (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮৭৫) একটি হাইস মাইক্রোবাস ভ্যানচালক এরশাদ আলীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালক নওগাঁর সাপাহারের অনাথপুর গ্রামের মো. হারুন অর রশিদকে আটক করেছে পুলিশ।এর আগে রাত সোয়া ৯টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় মোহরকয়া গ্রামের মো. বাবলু আলী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি রেজিস্ট্রেশনবিহীন আরটিআর মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেলচালক নুর আলম গুরুতর আহত হন। এ সময় এক অজ্ঞাত নারীও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে রাত ১০টার দিকে বাবলু আলী মারা যান।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো
শেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক ৩ মহাপরিচালক  ও সাবেক-বর্তমান Read more

বাগেরহাটে ভাঙা কাঠের সেতু ১০ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল
বাগেরহাটে ভাঙা কাঠের সেতু ১০ গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল

মরিচা ধরা লোহার পিলার ও রেল পাটির উপর ফাঁকা ফাঁকা কাঠ। দেখতে পরিত্যক্ত কোনো সেতুর ধ্বংসাবশেষ মনে হলেও, বাগেরহাটের ফকিরহাট Read more

ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন
ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মতো সরকারি বাঙলা কলেজেও ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হয়েছে কোরবানীর কর্মসূচি। এ কর্মসূচির আওতায় কলেজের ছাত্রাবাসে Read more

নওগাঁয় কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় মা, অতঃপর
নওগাঁয় কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় মা, অতঃপর

নওগাঁর পত্নীতলা উপজেলায় ব্রিজ থেকে ১৬ মাস বয়সী নিজ সন্তানকে নদীর পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সন্তানকে পানিতে ফেলার পর Read more

টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাট
টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাট

গাজীপুরের টঙ্গীতে রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) খরতৈল বড় মসজিদ, মধ্যপাড়া (আব্দুল করিম স্কুল) এর Read more

ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ

‘আমাদের হাইকমিশনারকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা ওই কথা বলেছি। খুনি হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য শুধু ধমক না, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন