সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করার কোনো দরকার নেই। এটি নদীর স্রোতের মতো প্রবহমান। এটি পরিবর্তিত পরিস্থিতিতে সব সময় মানুষ আপডেট করে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু।মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।দুদু বলেন, ‘অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অতিসম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।’তিনি আরও বলেন, ‘৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি কী করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।’প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপির নেতারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাজিলের প্রতিপক্ষ হবে এশিয়ার দুই দল, দেখে নিন সূচি
ব্রাজিলের প্রতিপক্ষ হবে এশিয়ার দুই দল, দেখে নিন সূচি

চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলবে ব্রাজিল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সেই Read more

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান
আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন। পূর্ব নির্ধারিত বৈঠকের Read more

ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুইজনকে আটক করা Read more

ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন
ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামে এক যুবকের মৃত্যু। বুধবার Read more

জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম
জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক
ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক

ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ার জোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন