পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামে এক যুবকের মৃত্যু। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহান ইসলাম (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত সুজন মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। আর আটককৃত সোহান ইসলাম পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দারুল আমান ট্রাস্টে আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে সংলগ্ন এলাকায় দোকান বসানো নিয়ে সুজন ও সোহানের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে সোহান ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সোহান ইসলামকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে পুলিশী হেফাজতে রাখা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌহালীর যমুনার চরে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি
চৌহালীর যমুনার চরে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি

যান্ত্রিকতার এই যুগেও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহনের অন্যতম প্রধান বাহন হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি। Read more

রক্ত দিতে সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটে মানুষের ঢল
রক্ত দিতে সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটে মানুষের ঢল

বিমান বিধ্বস্তে আহতদের রক্ত দিতে মঙ্গলবার সকাল থেকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। শিক্ষার্থীসহ বিভিন্ন Read more

যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে শেষ পর্যন্ত চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। যাঁকে ঘিরে একসময় ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমে Read more

কর্ণাটকে ট্রাকের ধাক্কায় জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু
কর্ণাটকে ট্রাকের ধাক্কায় জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) Read more

আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান
আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন