ময়মনসিংহের নান্দাইলে শসা চাষ করে লাভবান কৃষকরা। ভালো ফলন ও বেশী দাম পেয়ে খুশী কৃষক। তাদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাঁসি। শসা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। কম সময়ে বেশি লাভ হওয়ায় শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। অল্প সময়ে অধিক ফলন এবং বাজারে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি বছর নান্দাইলে ৪৩০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। উপজেলার চর বেতাগৈর, বীর বেতাগৈর, মোয়াজ্জেমপুর, আচারগাঁও, শেরপুরসহ বিভিন্ন ইউনিয়নে শশার আবাদ হয়েছে। এর মধ্য চর বেতাগৈর ইউনিয়নে শসার আবাদ বেশি হয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে শশা চাষ হয়েছে।এ বছর মৌসুমের শুরু থেকেই এ অঞ্চলে আবহাওয়া অনুকূলে থাকায় শশার ভালো ফলন হয়েছে। খুচরা বাজারে বর্তমানে ৩০ টাকা কেজি ধরে শসা বিক্রি হচ্ছে। সরেজমিন চরশ্রীরামপুরে শসা খেতে গিয়ে দেখা যায় কৃষকরা দলবেঁধে পাইকারের নিকট শসা বিক্রি করছেন। অনেক কৃষক খেত থেকে শসা তুলছেন বিক্রির জন্য। চরশ্রীরামপুর গ্রামের কৃষক আতাউর, আসাদ, ছালাম, রিপন, দুলালসহ আরো অনেকেই জানান এবার শসার ভালো ফলন হয়েছে দামও বেশি পাচ্ছি। আমরা লাভবান হয়েছি।কৃষক চান মিযা বলেন, এ বছর ৩০ শতাংশ জমিতে আমি শসা চাষ করছি। খরচ বাদে ভালো লাভ হইছে আমার। এপর্যন্ত ৬০ হাজার টাকার শসা বিক্রি করছি।কৃষক মাহাবুল বলেন, আমি ৩০ শতাংশ জমিতে আমি শসা চাষ করছি। এখন পর্যন্ত ৫০ হাজার টাকার শসা বিক্রি করছি। পাইকারদের কাছে এক হাজার ৫০০ টাকা মণ দরে শসা বিক্রি করতে পারছি। পাইকাররা প্রতিদিন ট্রাকে করে এলাকা থেকে শসা নিয়ে যাচ্ছে ঢাকায়। এখানকার শশা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। শসা চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন অনেকেই। পেয়েছেন আর্থিক সচ্ছলতা, হয়েছেন স্বাবলম্বী। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান জানান, নান্দাইল উপজেলায় এ বছর ৪৩০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় অনেকেই শসা চাষ করে স্বাবলম্বী হয়েছেন।নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতান জানান, শসা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা শসা চাষে আগ্রহী হচ্ছেন। এবার শসা চাষ করে ভালো ফলন ও বেশী দাম পেয়ে খুশী কৃষকরা। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন
ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে? এ কেমন শত্রুতা? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। রাতে অনুষ্ঠিত হবে আইপিএলের এলিমিনেটর। এছাড়া সৌদি কাপের ফাইনালসহ রয়েছে ফ্রেঞ্চ ওপেনের ম্যাচ। চলুন Read more

বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ
বাগমারায় কালের সাক্ষী প্রায় ২০০ বছরের পুরোনো বট-পাইকর গাছ

রাজশাহীর বাগমারা উপজেলার কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের লাকাটি বিলের ঠিক মাঝখানে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিশালাকার বটবৃক্ষ। তবে Read more

চুক্তি জটিলতায় স্থগিত ইন্ডিয়ান সুপার লিগ
চুক্তি জটিলতায় স্থগিত ইন্ডিয়ান সুপার লিগ

ভারতের শীর্ষ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আপাতত স্থগিত ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন এআইএফএফ।শনিবার (১২ জুলাই) এক Read more

বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘ধুরন্ধর’ আর এরপরই সিনেমাটিকে নিয়ে বিতর্কও ছড়িয়েছে বেশ জোরালো ভাবেই। সীমান্ত উত্তেজনা, জাতীয়তাবাদ ও ইতিহাসের Read more

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন