রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান তিনি। এরপর তাকে মূল মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য দেবেন।জামায়াতে ইসলামীর এই জাতীয় সমাবেশে এনসিপি ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।এর আগে, দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়। ভোর রাত থেকে রাজধানীমুখী জামায়াতের নেতাকর্মীদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ, বাংলা একাডেমি ও মেট্রোরেল স্টেশন এলাকায় জনস্রোত আরও ঘন হয়ে ওঠে। চারদিক থেকে ভেসে আসে স্লোগান ও শ্লোগধ্বনি, যার মধ্যে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ৩ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবি ট্রাম্পের
ইরানের ৩ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবি ট্রাম্পের

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ জুন) বাংলাদেশ সময় Read more

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের পায়রা Read more

চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্না করার ধোঁয়া নিয়ে তর্ক বিতর্কের জের ধরে বড় ভাই ও ভাতিজার মারধরে মনির হোসেন নামে (৩৫) Read more

গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজারো মানুষের বিক্ষোভ
গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে কানাডায় হাজার হাজার মানুষের বিক্ষোভ করেছে। মূলত, গাজায় ইসরায়েলের অবরোধ ও খাদ্য সহায়তা বন্ধ করার নীতির বিরুদ্ধে Read more

শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়া শিক্ষকের অর্থদণ্ড
শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়া শিক্ষকের অর্থদণ্ড

ভোলার চরফ্যাশনে পরীক্ষার কক্ষে শিক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে মাওলানা হাবিবুল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান Read more

পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন