চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলবে ব্রাজিল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সেই দুই ম্যাচের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।বাছাই পর্ব শেষে বিশ্বকাপের আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ বা টুর্নামেন্ট না থাকায় এ সময়ে দল গোছানোর জন্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার দিকে নজর দেয় দলগুলো। ব্রাজিলও বিশ্বকাপের আগের সময়টা কাজে লাগাতে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে।আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচের পর অক্টোবরেই ফের মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।অক্টোবরে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে, যা আগেই জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম গ্লোবো। এবার ব্রাজিলের ফুটবলের অভিভাবক সংস্থা কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) সেই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে। অক্টোবরে এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং এর চারদিন পর জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচদুটি যথাক্রমে দক্ষিণ কোরিয়ার  সিউল ও জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গ্লোবো।দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। আর জাপানের বিপক্ষে ম্যাচটি ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।  এটি (জাপানের বিপক্ষে) ঐতিহ্যবাহী ‘কিরিন কাপ’–এর অংশ হিসেবে একটি প্রীতি ম্যাচ।ব্রাজিল জাতীয় দলের পুরুষ বিভাগের সাধারণ নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কাইতানো বলেন, ‘ব্রাজিল এরই মধ্যে জাপান ও কোরিয়ার মুখোমুখি হয়েছে বিভিন্ন বিশ্বকাপে। ওদের খেলা আলাদা ধাঁচের, খেলোয়াড়রা ক্রমাগত দৌড়ায়, মাঠজুড়ে প্রায় ছায়ার মতো মার্কিং করে। বিশ্বকাপের আগে আমাদের ফুটবলারদের এসব চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেন ২০২৬ সালে সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত থাকতে পারে।’২০২২ এর কাতার বিশ্বকাপের আগেও একই সূচি অনুসরণ করেছিল ব্রাজিল। কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার  কথা থাকায় সে বছর জুনে এশিয়া সফরে গিয়েছিল ব্রাজিল। প্রথম ম্যাচে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয়, আর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারায় জাপানকে।এর আগে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও জাপান ছিল ব্রাজিলের প্রতিপক্ষ। ২০১৭ সালের নভেম্বরে ফ্রান্সের লিলে স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-১ গোলে জয় পায় ব্রাজিল। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল ব্রাজিল, সে ম্যাচে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল সেলেসাওদের।২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিল অন্তত ছয়টি প্রীতি ম্যাচ খেলবে। অক্টোবর উইন্ডোতে দুই এশীয় প্রতিপক্ষ, নভেম্বরে আফ্রিকান দলের বিপক্ষে এবং মার্চে ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে সিবিএফ। ইউরোপ বা আমেরিকার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচগুলো বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করবে।২০২৬ সালের জুনেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকছে, যা বিশ্বকাপ প্রস্তুতির অংশ। ব্রাজিল দুইটি ম্যাচ খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে ডিসেম্বরের ড্র-এর পর কোচিং স্টাফের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু

বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া Read more

সাদা গাউনে গ্ল্যামারস মেহজাবীনের নতুন লুক
সাদা গাউনে গ্ল্যামারস মেহজাবীনের নতুন লুক

গত শুক্রবার আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখান থেকে কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে Read more

বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা
বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাই করছে না ইরান জাতীয় ফুটবল দল। তবে যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার Read more

আ.লীগের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত: নুর
আ.লীগের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত: নুর

আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের Read more

মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি
মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড Read more

ওমরাহ পালনে সৌদি আরব গেলেন সারজিস
ওমরাহ পালনে সৌদি আরব গেলেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। বিষয়টি সময় সংবাদ-কে নিশ্চিত করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন