ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ার জোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি সচিব মোহাম্মদ আলমগীর হোসেনকে আটক করেছে যৌথবাহিনী।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইটনা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল কাফির ২৭ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়।জানা যায়, ভিজিএফ চাল বিতরণে সময় জনপ্রতি এক হাজার টাকা আর্থিক লেনদেন করেছে প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সচিব এমন সমালোচনা তৈরি হলে দ্রুত ঘটনাস্থলে যৌথ বাহিনীর উপস্থিত হয়ে দুইজনকে আটক করা হয়।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। জব্দকৃত চাল আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি
জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি

জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও বিচার দাবিতে এবং আহতদের সহায়তার আহ্বান জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে Read more

রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর Read more

মাথায় চোট পেয়ে হাসপাতালে শরিফুল
মাথায় চোট পেয়ে হাসপাতালে শরিফুল

চট্টগ্রাম রয়্যালসের হয়ে অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। ঝুঁকি এড়াতে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে চোট Read more

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান
জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান

আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাপান ও জাতিসংঘ। এরই অংশ হিসেবে জাপান সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি Read more

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, পাশাপাশি দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার কলার হাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন