গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যা, ৯৯৯-এ কল করে স্বামী নিজেই খবর দেন পুলিশকে।গাজীপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনা ঘটিয়েছেন। নিহত গৃহবধূ সিমা খানম (৩৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধানকুড়া গ্রামের মৃত মোহন শেখের মেয়ে। তিনি স্বামী মাইনুদ্দিন মাইনুল (৩৫) সঙ্গে গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি (শিকদার মার্কেট) এলাকার নূর মোহাম্মদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।ঘাতক স্বামী মাইনুদ্দিন সিকদার ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পক্কিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে তাদের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাত আনুমানিক ১টার দিকে মাইনুদ্দিন ৯৯৯-এ ফোন করে স্ত্রীকে হত্যার বিষয়টি জানালে জয়দেবপুর থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাকে আটক করে।পুলিশ জানিয়েছে, মাইনুদ্দিন ও শিমা খানম এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিন ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সময়ের কণ্ঠস্বর কে বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্নীতির অভিযোগে আবারও তদন্তে বিসিবিতে দুদক
দুর্নীতির অভিযোগে আবারও তদন্তে বিসিবিতে দুদক

অর্থের নয়ছয়সহ বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন। সেই অভিযোগগুলোর তদন্তের জন্য Read more

১৪ ঘণ্টা পর রংপুরে লাইনচ্যুত বগি উদ্ধার
১৪ ঘণ্টা পর রংপুরে লাইনচ্যুত বগি উদ্ধার

অবশেষে ১৪ ঘণ্টা পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় রংপুরের পীরগাছায় বগির উদ্ধার তৎপরতা শেষ করেছে কর্তৃপক্ষ। তবে এক Read more

বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি।শনিবার Read more

সিদ্ধিরগঞ্জে পরকিয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে পরকিয়ার জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকিয়ার সূত্র ধরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১১টায় Read more

তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু
তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের আব্দুল মান্নান (৫৩) নামের এক পাকিস্তানি সাথীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার Read more

বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর
বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর

এবার দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের একটি বড় দলকে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিশেষ উড়োজাহাজে করে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন