ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গ্রাম্য শালিসে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শালিসকারীদের বিরুদ্ধে।রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলাশীহাটা গ্রামের মো. রিপন (৩২), নাওগাঁও গ্রামের মোজাম্মেল হক (৬৫), আল আমিনকে (১৩) আটক করে।বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতারুল আলম। এ ঘটনার পর থেকে গ্রেফতার আতংকে গ্রামটি প্রায় পুরুষ শুন্য হয়ে পড়েছে। যারা গ্রামে আছেন তারাও ভয়ে কোন কিছু বলতে রাজি হয়নি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবা আব্দুল গফুর (৪০) ও ছেলে মেহেদী হাসান (১৫)- এর বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রি ও চুরি ঘটনায় নিজ গোষ্ঠীর পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়ে গ্রামের মানুষ। এ নিয়ে কয়েক দিন যাবৎ গ্রামে শালিস বসার কথা ছিল। এদিন দুপুরে গফুরের বাড়ি সংলগ্ন নাওগাঁও হোসেনীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সামনে গ্রামের শত শত মানুষের শালিস বসে। শালিসে আ.গফুর ও মেহিদী হাসান উপস্থিত না হয়ে নিজ ঘরে রাম দা নিয়ে বসে থাকে। বাবা-ছেলের খোঁজে শালিসের লোকজন বাড়িতে গেলে দা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে গফুর। এসময় শালিসে উপস্থিত বিক্ষুব্ধ লোকজন দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গফুর ও তার ছেলে মেহেদী হাসানকে হত্যা করে। বাবা ছেলেকে হত্যা করার পর শতশত মানুষ রাঙ্গামাটিয়া গ্রামে গিয়ে হারুন অর রশিদ নামের আরেকজনের বাসা, দোকান ঘর ও একটি মাজার ভাংচুর করেন।নিহত গফুরের স্ত্রী শিল্পি আক্তার বলেন,  স্থানীয় হাবিবুর রহমানসহ শতশত মানুষ শালিসের নামে আমার স্বামী ও ছেলেকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে। যত অপরাধই করে থাকুক দেশে আইন আছে, আইনের মাধ্যমে বিচার হতো। বাবা ছেলেকে কেন নির্মমভাবে হত্যা করল তাঁরা।বাবা ছেলে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই শালিসকারীরা ঘা ঢাকা দিয়ে মোবাইলফোন বন্ধ করে রেখেছে।এ ঘটনায় ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, নিহত বাবা-ছেলের বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও চুরির অভিযোগ রয়েছে। এসব কারণে তাদের নিজের গোষ্ঠীর লোকজনও অতিষ্ঠ ছিল বলে গ্রামের লোকজন জানিয়েছেন। সে কারণে শতাধিক মানুষের উপস্থিতিতে বাবা-ছেলের বিরুদ্ধে গ্রাম্য শালিস বসেছিল, কিন্তু তারা শালিসে না আসায় বিক্ষুদ্ধরা গিয়ে বাড়িঘরে হামলা ভাংচুর চালায়। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস
এবার ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে উল্টে গেছে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী Read more

জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের
জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্য (ইউকে) দিবসটি স্মরণ করে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং Read more

ফ্যাসিস্ট হাসিনাকে দেশে আর রাজনীতি করতে দেব না: ফখরুল
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে আর রাজনীতি করতে দেব না: ফখরুল

আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না বলে জানিয়েছেন বিএনপির Read more

আমরা একটি পরিবর্তিত গণমাধ্যম দেখতে চাই: ভূমি সচিব
আমরা একটি পরিবর্তিত গণমাধ্যম দেখতে চাই: ভূমি সচিব

সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন, সেটি জাতির গণতান্ত্রিক পরিমাপেরও প্রতিফলন বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস Read more

পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন
পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী Read more

আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করলো বিএনপি নেতাকে
আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করলো বিএনপি নেতাকে

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজান দেওয়াকে কেন্দ্র করে ইমামকে হুমকি দেয়ার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন