পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের আব্দুল মান্নান (৫৩) নামের এক পাকিস্তানি সাথীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পুরাতন মসজিদে তিনি মারা যান। তিনি পাকিস্তানের নাগরিক। সে দেশের নওসেরা জেলার আদিল খানার ছেলে।পুলিশ ও তাবলীগের সাথীরা জানান, গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তাবলীগ জামাতের কার্যক্রম পরিচালনার জন্য বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন আব্দুল মান্নান। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে খাওয়া শেষে বুকে ব্যথা অনুভব করলে তাবলীগ জামাতের অন্য সদস্য ও স্থানীয়রা আব্দুল মান্নানকে চিকিৎসার জন্য তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় আব্দুল মান্নানকে মৃত ঘোষনা করেন।পরে তার মরদেহ শালবাহান রোড মাদরাসায় রাখা হয়। তেঁতুলিয়ার তাবলীগের সাথী আব্দুল লতিফ জানান, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার মরদেহ পাকিস্তানে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা
৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা

নওগাঁয় হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৫ থেকে ৬ গুণ দাম বেড়েছে এই কাঁচা পণ্যটির। বর্তমানে Read more

জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মাধ্যমিক ও Read more

পত্রিকা: ‘চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন’
পত্রিকা: ‘চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে প্রাথমিক বাছাইয়ে বাদ এনসিপিসহ সব দল, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থ চায়নি আ’লীগ সরকারই, Read more

ঢাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে
ঢাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত Read more

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত শিক্ষক আটক
লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত শিক্ষক আটক

লক্ষ্মীপুরে শিক্ষকের নির্যাতনে সানিম হোসেন (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করেছে লক্ষ্মীপুর সদর Read more

লন্ডনে বিশাল র‍্যালিতে উড়লো ইরানের পতাকা
লন্ডনে বিশাল র‍্যালিতে উড়লো ইরানের পতাকা

সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিশাল এক র‍্যালিতে হাজার হাজার মানুষ অংশ নেন। এই র‍্যালিতে অনেককে ইরানের পতাকা ওড়াতে দেখা যায়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন