অবশেষে ১৪ ঘণ্টা পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় রংপুরের পীরগাছায় বগির উদ্ধার তৎপরতা শেষ করেছে কর্তৃপক্ষ। তবে এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করলেও দ্বিতীয় লাইনটি সচল করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ আলী জানান, গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সান্তাহার থেকে লালমনিগামি পদ্মরাগ মেইল আপ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌছায়। বিরতির পর যাত্রা শুরু করলে আউটার সিগন্যালের কাছে লাইন সেপারেটরের পাত ভেঙ্গে গেলে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে  ৫ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অনেক যাত্রী অভিযোগ করেছেন, তাদের মালামাল খোয়া গেছে।স্টেশন মাস্টার আরো জানান, ট্রেন লাইনচ্যুত হওয়া সারাদেশের সাথে আন্ত:নগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মেইল ট্রেন করতোয়া, পদ্মরাগ, রামসাগর, কমিউটার এবং নাইনটিন আপ ড্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে, বিকেল চারটা থেকে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত রেলের লালমনিরহাট ডিভিশনের প্রকৌশল বিভাগ, ট্রাফিক বিভাগ এবং সিগন্যাল বিভাগের প্রায় শতাধিক কর্মী প্রচেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত বগিগুলো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে সরিয়ে নিতে সক্ষম হয়। এরপর একটি লাইন দিয়ে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো সচল করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। দ্বিতীয় লাইনটি মেরামতের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় লালমনিরহাট ডিভিশনের পরিবহন ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।এ ব্যাপারে রেলওয়ে লালমনিরহাট বিভাগের ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, দুর্ঘটনার সাথে সাথেই আমরা উদ্ধার তৎপরতার কার্যক্রম শুরু করি। প্রথমে বিকেল সাড়ে চারটায় লালমনিরহাট থেকে আসা একটি উদ্ধার ট্রেন দিয়ে দুর্ঘটনা কবলিত বগিগুলোর আগে থাকা একটি বগি কাউনিয়া রেলওয়ে জংশনে সরিয়ে নেই। পরে পার্বতীপুর থেকে আসে উদ্ধারকারী ট্রেন। এ সময় রেলওয়ের প্রকৌশল বিভাগসহ অন্যান্য বিভাগের শতাধিক কর্মী একটানা রাত আড়াইটা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে। রাত আড়াইটায় আমরা একটি লাইন সচল করতে সক্ষম হই। পরে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি লাইন, বগি এবং সিগন্যাল ত্রুটিসহ বিভিন্ন ত্রুটিকে সামনে নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। কোনো বিভাগের গাফিলতি থাকলে তাকে যথাযথ আইনের আওতায় আনা হবে।অপরদিকে, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বিকেল চারটা থেকে রাত আড়াইটা পর্যন্ত প্রায় এগারো ঘণ্টা আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি। এখন একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করেছে। বাকি লাইনটিও ভোরের মধ্যে ক্লিয়ার হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'উপদেষ্টাদের অনেকেই Read more

জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ
জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ

আশাবাদ ব্যক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ তৈরি করা যাবে। এজন্য রাজনৈতিক দলগুলোর Read more

কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল, বক্তব্য ঘিড়ে উত্তেজনা
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল, বক্তব্য ঘিড়ে উত্তেজনা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল Read more

পরপর দুইবার কামড় দিলেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড
পরপর দুইবার কামড় দিলেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের উত্তরপ্রদেশে কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার। এতে কোনো কুকুর যদি পরপর দুইবার বিনা উস্কানিতে মানুষকে কামড় দেয়, Read more

ইরানে মার্কিন হামলায় মোদির উদ্বেগ প্রকাশ
ইরানে মার্কিন হামলায় মোদির উদ্বেগ প্রকাশ

ইসরায়েল সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের অন্তত Read more

দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প
দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

ট্রাম্প প্রশাসন শুরুতে শান্তি চুক্তির বিষয়ে আত্মবিশ্বাস দেখালেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চেষ্টা বাস্তব রূপ লাভ করতে পারেনি। ওয়াশিংটন এজন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন