অর্থের নয়ছয়সহ বেশকিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন। সেই অভিযোগগুলোর তদন্তের জন্য শনিবার (১৭ মে) আবারও বিসিবিতে এলো দুদক।বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফর এবং বয়সভিত্তিক দলগুলোর বিভিন্ন সিরিজ চলমান থাকায় আজ (১৭ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম চত্বর ছিল বেশ শুনশান। তবে বেলা গড়াতেই উত্তাপ বাড়তে শুরু করে। কারণ দুপুর একটায় হঠাৎ করেই বিসিবিতে এসে হাজির দুদকের কর্মকর্তারা।আগেরবার তিন জন কর্মকর্তা এলেও এবার এসেছেন চার জন। গঠনতন্ত্রের অনিয়ম, বর্তমান বোর্ডের বৈধতা, সাবেক বোর্ড সভাপতির সময়কালে তৃতীয় বিভাগ বাছাইপর্বের অনিয়ম-দুর্নীতি, বর্তমান বোর্ড সভাপতি অর্থাৎ ফারুক আহমেদের বিরদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবে বলে জানা গেছে।দুদকের কর্মকর্তারা বিসিবিতে উপস্থিত হওয়ার ১৫ মিনিটের মধ্যেই সেখানে হাজির হয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।এর আগে গত মাসে বিপিএলের টিকিট বিক্রি এবং অর্থের নয়ছয়সহ তিন অভিযোগের তদন্ত করতে বিসিবিতে এসেছিল দুদক। সেবার তদন্ত শেষে বড়সড় অঙ্কের আর্থিক গড়মিলের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল দুদক।এইচএ    

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

পটুয়াখালীতে ঘরগিন্নি সাপ উদ্ধার
পটুয়াখালীতে ঘরগিন্নি সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতঘর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত এগারোটার Read more

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই প্রবাসী। শুক্রবার (০১ Read more

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ
নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় Read more

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল
ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এতে গত ৩ বছরে অনুমোদিত মোট বসতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন