এবার দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের একটি বড় দলকে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিশেষ উড়োজাহাজে করে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়েছে। সেখানে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা যায়, দেশটির গুজরাট রাজ্যে ‘অবৈধভাবে বসবাসকারী’ হিসেবে এসব সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়। সেখান থেকে বিএসএফ তাদের বাংলাদেশের দিকে ফেরত পাঠাবে।এর আগে, গত দুই মাস ধরে গুজরাট পুলিশ এই বিদেশি নাগরিকদের শনাক্তকরণে অভিযান চালিয়ে আসছিল। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই বৃহস্পতিবার (৪ জুলাই) ২০০-এরও বেশি ব্যক্তিকে বিশেষ বিমানে ভাদোদরা এয়ারফোর্স বেস থেকে সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়।গুজরাট পুলিশের কর্মকর্তারা জানান, বিদেশি নাগরিক নিবন্ধন সংস্থাগুলোর (এফআরআরও) সহযোগিতায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও কিছু অনথিভুক্ত ও সন্দেহভাজন ব্যক্তিও রয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।উল্লেখ্য, গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার পর অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় সরকার অবৈধ বিদেশিদের শনাক্ত ও বহিষ্কারের নির্দেশ দেয়।এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তাদের সীমান্তবর্তী রাজ্যগুলোতে নামিয়ে দেয়া হবে, যেখান থেকে বিএসএফ তাদের নিয়মানুযায়ী বাংলাদেশে ফেরত পাঠাবে।’তিনি আরও জানান, গুজরাটে তাদের সাময়িক হেফাজতে রাখার সময় থেকেই বহিষ্কারের প্রস্তুতি চলছিল। এবার সেই প্রক্রিয়ার প্রথম দফা বাস্তবায়ন হলো।এই সব বাংলাদেশি নাগরিকদের গুজরাট এটিএস-এর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ভাদোদরা বিমানঘাঁটিতে আনা হয় এবং সেখান থেকে আইএএফ-এর এয়ারবাস-এ৩২১ মডেলের একটি বিশেষ ফ্লাইটে সীমান্তবর্তী রাজ্যগুলোর উদ্দেশে যাত্রা করে।ভারতে বসবাসরত অবৈধ বিদেশিদের বহিষ্কারের পদক্ষেপ হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে। এই ধরনের অভিযানে ভবিষ্যতে আরও গতি আনার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা কিং খান

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড তারকা শাহরুখ খান। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সাথে কিং খানের জুটি স্মরণীয় করে রাখতে, Read more

গুচ্ছতে যুক্ত হল নওগাঁ বিশ্ববিদ্যালয়, ফের বাড়ল আবেদনের সময়সীমা
গুচ্ছতে যুক্ত হল নওগাঁ বিশ্ববিদ্যালয়, ফের বাড়ল আবেদনের সময়সীমা

জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় (২০২৫-২০২৬) নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। একই সাথে ভর্তির আবেদনের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। Read more

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আবহাওয়া অফিস আশঙ্কা করছে, ঢাকাসহ দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। Read more

ঝিনাইদহে সরকারের বেঁধে দেওয়া ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৬০ টাকায়
ঝিনাইদহে সরকারের বেঁধে দেওয়া ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৬০ টাকায়

গ্রামের মাঠে মাঠে এখন আমন আবাদের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে শীতকালীন সবজি চাষের জন্যও মাঠ প্রস্তুত করছেন কৃষকেরা। তবে এ Read more

শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জাহিদ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন