গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(১১ এপ্রিল) উপজেলার চৌরখুলী ও হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।শিশু ওমর ফারুক উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে ও নুসরাত খানম উপজেলার হিজলবাড়ি গ্রামের মশিউর হাজরার মেয়ে।শিশু ওমর ফারুকের দাদা জেহারুল শেখ বলেন, আমার নাতি ওমর ফারুককে ঘরের উঠানে বসিয়ে রেখে ওমর ফারুকে মা জামা কাপড় ধুতে পুকুর ঘাটে যায়। কিছুক্ষণ পরে এসে দেখে ওমর ফারুক উঠানে নেই। আমরা পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুজি শুরু করি। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে আমার নাতি ওমর ফারুকের দেহ ভেসে উঠতে দেখি। আমরা ওমর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার নাতি ওমর ফারুককে মৃত বলে ঘোষনা করেন।অপরদিকে নুসরাত খানমের পিতা মশিউর হাজরা বলেন, বাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে মাছের ঘের কাটছিল। এই ভেকু মেশিন আমার মেয়ে দেখতে যায়। ভেকু মেশিন দেখে নুসরাত বাড়ি আসার পথে বিজয় মাস্টারের মাছের ঘেরে পড়ে যায়। পাশের বাড়ির শিশু জোনায়েদ খডু নুসরাত পানিতে পড়ে গেছে বলে আমাদের খবর দেয়। আমরা দৌড়ে গিয়ে মাছের ঘের থেকে নুসরাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত বলে ঘোষনা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮৬
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮৬

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মোট ১৮৬ জনকে গ্রেফতার করা Read more

দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ
দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।সোমবার (২৮ Read more

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নাটোরের একই পরিবারের ৩ জন নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নাটোরের একই পরিবারের ৩ জন নিহত

গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে Read more

মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী
মারা গেছেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু Read more

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

কিশোরগঞ্জে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
কিশোরগঞ্জে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

মৌসুমের শুরুতেই কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রসহ শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় চার হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন