দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফকালে অধ্যাপক আলী রীয়াজ একথা জানান।তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য আছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় থেকে দুর্নীতির লাগাম টানতে দুর্নীতি দমন সংস্কার কমিশন কর্তৃক দুদককে সংবিধানে একটি নতুন অনুচ্ছেদে যুক্ত করার প্রস্তাবটি ইতিবাচক মর্মে সকল রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিগণ মতামত দিয়েছেন।তবে আলোচনায় প্রস্তাবিত কাঠামোর কিছু পরিবর্তনের সুপারিশ দেয়া হয়৷ কেউ কেউ নতুন প্রস্তাবও দিয়েছেন।তিনি জানান, এ সমস্ত বিবেচনায় নিয়ে ঐকমত্য কমিশন আজকে বসে সিদ্ধান্ত নিবে। আগামীকালও এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷এছাড়া চারটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেমন- সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনার কথা থাকলেও আজ দুর্নীতি দমন কমিশন এবং সরকারি কর্ম কমিশন নিয়ে নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।সরকারি কর্ম কমিশনের আলোচনা অগ্রগতি উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ জানান, কর্ম কমিশনকেও দুদকের অনুরূপ শক্তিশালী ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য রয়েছে৷ আলোচনাতে প্রস্তাবিত কাঠামোর কিছু পরিবর্তনের সুপারিশ দেয়া হয়।তিনি আরো জানান, আলোচনায় কমিটি গঠন সংক্রান্ত দলগুলোর অবস্থান ও ভিন্নমত এবং পরামর্শ এসেছে। সেগুলো বিবেচনায় নিয়ে ঐকমত্য কমিশন পর্যায়ক্রমিক আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।দিনের শুরুতে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিগণ প্রতিবাদ জানিয়ে কিছু সময়ের জন্য বৈঠক ত্যাগ করেছে এ প্রসঙ্গে মন্তব্য করে কমিশনের সহ-সভাপতি বলেন, কমিশন তাদের এই অবস্থান অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে।কমিশনের পক্ষ থেকে তাদেরকে প্রত্যাবর্তনের জন্য জানানো অনুরোধে তারা ইতিবাচক সাড়া দিয়ে পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করায় তিনি বিএনপির প্রতিনিধিগণকে আন্তরিক ধন্যবাদ জানান৷জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী,  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ
জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্ট তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করল Read more

মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি
মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব Read more

গকসু নির্বাচন: ক্যাম্পাসের বাইরে উত্তেজনা, বহিরাগতদের বিশৃঙ্খলায় উদ্বেগ
গকসু নির্বাচন: ক্যাম্পাসের বাইরে উত্তেজনা, বহিরাগতদের বিশৃঙ্খলায় উদ্বেগ

৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আজ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ভেতরে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে Read more

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) সকালে আদালত চার আসামির Read more

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ময়মনসিংহ এলাকার এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃত যুবলীগ নেতা মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন