রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মোট ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৩০ জুলাই) ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,  গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৪৭১টি টহল টিম দায়িত্ব পালন করে। তারমধ্যে রাতে ২৫৯টি ও দিনে ২১২টি টিম দায়িত্ব পালন করে।  টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ২১২টি, ফুট পেট্রোল টিম ২০টি ও হোন্ডা পেট্রোল টিম ২৭টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৬৬টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।  গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে এক জন ডাকাত, পাঁচ জন চোর, ১৩ জন মাদক কারবারি, দুই জন প্রতারক ও ১২জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ ১৩ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল ও এক গ্রাম হেরোইন বলেও জানান তিনি। তিনি আরও বলেন,  ডিএমপির বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ৩৩টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিবি-ওয়ারী বিভাগের গত ২৪ ঘণ্টায় ১২৩টি মোবাইল চোরাইমোবাইল উদ্ধারসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর এক অভিযানে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য মোহাম্মদ নিশাত (২২) ও মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেলকে (২৩) গ্রেফতার করা হয়েছে।  এছাড়াও, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক চারটি চেকে মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে কলাবাগান থানায় আলাদা আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে জানান ডিএমপির এ কর্ম কর্তা। ডিএমপি জানায়, গত ১ জানুয়ারি হতে ডিএমপির ৫০টি থানায় ডাকাতি ৩৩টি, ছিনতাই ২৪৮টি, খুন ১৫৪টি, চুরি ১০৬৮টি রুজু হয়েছে। ডিএমপিতে মোট তদন্তাধীন মামলার সংখ্যা ৭৮১২ । এছাড়া রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪৫টি মামলা করছে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ। এদের মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় Read more

ব্ল্যাক ডায়মন্ড আপেল কেন এত দামি, কোথায় চাষ হয়?
ব্ল্যাক ডায়মন্ড আপেল কেন এত দামি, কোথায় চাষ হয়?

লাল বা সবুজ আপেলের সঙ্গে আমরা সবাই পরিচিত। বাজারে গেলে এই দুই রঙের আপেল চোখে পড়ে সহজেই। কিন্তু এমন একটি Read more

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক
ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা Read more

নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ
নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ

টাঙ্গাইলের নাগরপুর-পাকুটিয়া সড়ক একসময় ছিল ব্যস্ততম রুটগুলোর একটি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই রুটে ছায়ার মতো ভর করেছিল অনিয়ম, দুর্নীতি ও Read more

টাইমস হায়ারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টাইমস হায়ারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।সম্প্রতি টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত Read more

বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন
বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন

বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনের নারী দলকে বাংলাদেশে পাঠাতে চায় দেশটি। বুধবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন