সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সরকারের এক তথ্যবিবরণীতে তার মৃত্যুর খবর জানানো হয়। সোমবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।তিনি সিএসপি ১৯৬৮ ব্যাচ হিসেবে সিভিল সার্ভিসে যোগ দেন। কামাল সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।কামাল সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মন্ত্রিপরিষদ সচিব ও পিএটিসির রেক্টরের দায়িত্বও পালন করেছেন।তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির নির্বাচনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হন। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মফস্বল সাংবাদিকরাই গণমাধ্যমের আলোকবর্তিকা
মফস্বল সাংবাদিকরাই গণমাধ্যমের আলোকবর্তিকা

২০১৯ সালের ঘটনা। ভোরের আলো তখনও ফোটেনি। বাড়ির পাশে ঝড়ে পড়া আম কুড়াতে বেরিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঝুমুর ও তার Read more

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেছে ছাত্র জনতা। অনতিবিলম্বে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা Read more

বাবার বাড়ি যাওয়া হলো না রিতুর, সড়কেই লাশ
বাবার বাড়ি যাওয়া হলো না রিতুর, সড়কেই লাশ

যশোরে স্বামীর মোটরসাইকেল করে পিতার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় রিতু (২০) এক নববধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) রাত ৮ টার Read more

থানার সামনে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
থানার সামনে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সামনে জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মজনু মিয়া (৩২) নামে এক যুবক নিহত Read more

শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা
শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা

যশোরের শার্শা উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হলুদ রাজ্যে গুঞ্জনে মুখরিত মৌঁমাছির দল। মাঠ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন